Kumarganj | আত্রেয়ী নদীর বুকে বালি মাফিয়াদের দাপট! রাজনৈতিক তর্জা কুমারগঞ্জে

শেষ আপডেট:

কুমারগঞ্জ: কুমারগঞ্জ ব্লকে (Kumarganj) আত্রেয়ী নদী ঘিরে বালি চুরি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ভোর থেকে রাত প্রতিদিন ব্লকের একাধিক ঘাটে দেদারে চলছে বালি মাফিয়াদের কারবার। শুধু তাই নয় সরকারি চালান দেখিয়ে বাজারে সহজেই বিক্রি হয়ে যাচ্ছে বালি। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

আগামী বিধানসভা নির্বাচনে আত্রেয়ী নদীর বালি চুরি (Sand mafia) কুমারগঞ্জের সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিজেপির (BJP) জেলা সম্পাদক রজত ঘোষের অভিযোগের সুরে বলেন, ‘তৃণমূল নেতা থেকে বিধায়কের ভাই, পুলিশ, প্রশাসন, ভূমি দপ্তর—সবার যোগসাজশেই বালি চুরি চলছে। সারা রাত ধরে মেশিন চালিয়ে বালি তোলা হচ্ছে। তৃণমূলের বহু নেতা, প্রশাসনের একাংশ, কিছু পুলিশ, ভূমি দফতর ও কিছু সিভিক ভলান্টিয়ার সরাসরি যুক্ত।’ পাশাপাশি তিনি একটি ভিডিও দেখিয়ে দাবি করেন, ‘কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেনের ভাই মান্নান হোসেন ও লোকমান মাস্টার পার্টনারশিপে কানুরা ঘাট সহ কয়েকটি ঘাটে বালি চুরিতে নেতৃত্ব দিচ্ছে। এক পঞ্চায়েত সদস্যার স্বামী প্রদীপ রায়ের নেতৃত্বে চলছে বুড়িবরে বালি চুরি। কুমারগঞ্জ কলেজের পিছনের ঘাটে তৃণমূলের বড় নেতা জড়িত।’ যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।’

পাশাপাশি বিজেপি বিধায়ক বুধরাই টুডুও বলেন, ‘তৃণমূল আর চুরি—একটাই জিনিস হয়ে গেছে। প্রশাসন সব জানে, কিন্তু পদক্ষেপ নেই।’ যদিও তৃণমূলের (TMC) পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বালি চুরি নিয়ে স্থানীয়রা গলায় আশঙ্কার সুর। তাঁরা বলছেন, একদিকে বালি চুরি করার পর নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, অন্যদিকে পুলিশি (Police) অভিযান শুরু হতেই এলাকা ছেড়ে পালিয়ে যান বালি মাফিয়ারা। এভাবে চলতে থাকলে কোনও দিনই সমস্যার সমাধান হবে না।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Migratory Birds | আসেনি পরিযায়ী পাখিরা, স্থগিত গণনা

গৌড়বঙ্গ ব্যুরো: পরিযায়ী পাখির সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ায় বন...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...