শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

হানিট্র্যাপে পা দিয়েই তথ্য পাচার! ভারতীয় বিজ্ঞানীকে নিয়ে আদালতে গুরুতর অভিযোগ ATS-এর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হানিট্র্যাপে পা দিয়েই তথ্য পাচারের অভিযোগ উঠল ভারতীয় বিজ্ঞানীর বিরুদ্ধে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের(ডিআরডিও) অতিথিশালাতে বসেই সুন্দরী মহিলাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজ্ঞানী। অভিযোগ, তারপরই হানিট্র্যাপে পড়ে ভারতীয় প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দেন তিনি। পুণের একটি আদালতে এমনটাই দাবি করেছে মহারাষ্ট্রর অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড(এটিএস)। গত বুধবার পুণে থেকেই ডিআরডিও বিজ্ঞানী ড. প্রদীপ কুরুলকরকে গ্রেপ্তার করা হয়। এটিএস সূত্রে খবর, ইতিমধ্যেই ডিআরডিও অতিথিশালার নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। অভিযুক্ত বিজ্ঞানীর সামনেই ওই নথিপত্র তুলে ধরা হবে। তারপরে জেরা করা হবে বিজ্ঞানীকে। এছাড়াও তদন্তকারীদের হাতে এসেছে একটি মোবাইল। সেখান থেকেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন ওই বিজ্ঞানী বলে দাবি তদন্তকারীদের। ১৫ মে পর্যন্ত তাঁর হেপাজতের মেয়াদ বাড়িয়েছে পুণের আদালত।

চলতি বছর নভেম্বর মাসেই অবসর নেওয়ার কথা ছিল অভিযুক্ত বিজ্ঞানীর। অগ্নি মিসাইল-সহ ডিআরডিও-র একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। কী কী তথ্য ওই বিজ্ঞানীর মাধ্যমে পাকিস্তানে পাচার হয়েছে, তা এখনও জানতে পারেননি তদন্তকারীরা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

BMC Election Results 2026 | মুম্বইয়ে কি ভাঙছে ঠাকরেদের দুর্গ? দুপুরের ট্রেন্ডে বিএমসিতে ধরাশায়ী রাজ-উদ্ধব জোট, উড়ছে গেরুয়া আবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচনের ফল...

Murshidabad | ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’! দেহ ফিরতেই রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ জনজীবন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।...

CM Mamata Banerjee | আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী: মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীর জন্য...

Machado-Trump Nobel Gift | ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক ‘উপহার’ দিলেন মাচাদো, ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসে ঐতিহাসিক সাক্ষাৎ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald...