Oats | ব্রেকফাস্টে ওটস খাচ্ছেন? এই শারীরিক সমস্যাগুলি থাকলে ডেকে আনছেন বিপদ!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেকেই ব্রেকফাস্টে ওটস খান (Oats)। গুণমানের দিক থেকে ওটস নিঃসন্দেহে সমৃদ্ধ। ফাইবার, মিনারেলস সহ আরও অনেক উপকারী উপাদান রয়েছে এতে। তবে স্বাস্থ্যকর হলেও কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে ওটস বিপজ্জনক হয়ে উঠতে পারে। জেনে নিন কাদের ওটস না খাওয়াই ভালো।

ডায়াবিটিস

ওটসে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। ফলে ওটস রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, ডায়াবেটিকরা পরিমিত পরিমাণে ওটস খেতে পারেন। সেক্ষেত্রে ঝুঁকি কম।

আইবিএস রোগীদের

‘ইরিটেবল বাওয়াল সিনড্রোম’ থাকলে ওটস এড়িয়ে চলাই ভালো। ওটসে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার হজমে সহায়ক হলেও, অত্যধিক ফাইবার ‘আইবিএস’-এর রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। পেট ফাঁপা, গ্যাস-অম্বলের ঝুঁকি থাকে।

মিনারেলসের ঘাটতি

ক্যালশিয়াম, আয়রন, ফাইবারের মতো বেশ কিছু উপকারী উপাদানের ঘাটতিতে ভোগেন অনেকেই। তেমন হলে ওটস না খাওয়াই ভালো। কারণ ওটসে রয়েছে ফাইটিক অ্যাসিড। এই অ্যাসিড শরীরে অন্যান্য উপকারী উপাদানের শোষণে বাধা দেয়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Health Benefits | শুধু তৃষ্ণা মেটানো নয়, গরমে এক গ্লাস আমপোড়ার শরবত খাওয়ার উপকারিতা জেনে নিন…

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে বাইরে বেরোলেই শরীর যেন...

Beetroot | গরমেও পাতে থাক বিটের স্যালাড! তবে সুস্থ থাকতে মাথায় রাখুন কিছু জরুরি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের চেনা সবজি হলেও, বিট...

Summer Vegetables | লাউ বনাম ঝিঙে, গরমে অম্বল থেকে ওজন হ্রাস, বাজিমাত করবে কোন সবজি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মে মাসের গরমে শরীরকে ঠান্ডা...

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...