উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: থাইরয়েডের সমস্যা এক দেখা দিলে তা থামতে চায় না। বিশেষ করে, যাঁদের ক্ষেত্রে অসুখ অনেকটা বেড়ে যাওয়ার পর ধরা পড়ে, এই অসুবিধা তাঁদের অনেক বেশি হয়। দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ (Thyroid Medicines) খেয়েও অনেকে দেখেন যে কোনও লাভই হচ্ছে না। কারণ থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। কিন্তু একটু ভুল হলেই ওষুধ খেয়েও কোনও কাজ হয় না।
১. থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘণ্টার মধ্যে কিছু না খাওয়াই ভালো। এমনকি চা, কফিও নয়।


২. এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় মেনে চলা উচিত। যেমন সকাল ৮টার ওষুধ যাতে রোজ ৮টাতেই খাওয়া হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। খাওয়ার পরে বা খাবারের সঙ্গে এই ওষুধ খেলে শরীরে সঠিকভাবে তা কাজ করে না।
৩. এই ওষুধ খাওয়ার সময় অন্য কোনও সাপ্লিমেন্ট যেমন আয়রন, ক্যালসিয়াম বা ভিটামিনের ওষুধ ভুলেও খাবেন না।
৪. থাইরয়েডের ওষুধ খাওয়ার তিন ঘণ্টার মধ্যে উচ্চ মাত্রায় ক্যালশিয়াম রয়েছে এমন কোনও খাবার খাবেন না।

