Awami League | ঢাকায় মিছিল ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের, গ্রেপ্তার ১৩১ জন নেতা-কর্মী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মুহাম্মদ ইউনূসের সরকার। তা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব প্রমাণ দিতে চোরাগোপ্তা রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার দলের কর্মীরা। মঙ্গলবার দুপুরে ঢাকার রাজপথে ঝটিকা মিছিল বের করল আওয়ামী লীগ। এই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল রাজধানী শহর জুড়ে।

ঢাকা মহানগর পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ। এই সংগঠন কোনও প্রকার রাজনৈতিক কার্যকলাপ করলে সেটা সম্পূর্ণ অবৈধ। এদিন এই ‘নিষিদ্ধ’ সংগঠনের কর্মীরা মিছিল বের করলে পুলিশ তা বাধা দিয়েছে। আজ সকালে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এর পরে তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে দুপুর পৌনে ১২টার দিকে একটি ঝটিকা মিছিল বার করা হয়। একে একে ধানমন্ডি, শেরেবাংলা নগর, পল্টন-সহ রাজধানীর কিছু এলাকাতেও মিছিল করেন আওয়ামী নেতা-কর্মীরা। মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের ১৩১ জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালীন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশের অভিযোগ, জমায়েত থেকে বোমা ছোড়া হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১০ মে ওই নিষেধাজ্ঞা জারির পরে হাসিনার দলের রাজনৈতিক তৎপরতা বেড়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। তাতে ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। এই রাজনৈতিক কার্যকলাপ করার অভিযোগে এখনও পর্যন্ত হাজারেরও বেশি আওয়ামী নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ইউনূস সরকারের পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Iranian Aircraft | আমেরিকার চোখে ধুলো দিয়ে পাকিস্তানে লুকোনো ছিল ইরানের যুদ্ধবিমান! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক...

Nepal | অবতরণের সময় বিপত্তি! যাত্রীবাহী বিমানের চাকায় আগুন, হুলস্থুল কাঠমান্ডু বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড়ো দুর্ঘটনার হাত...

Trump’s Move & Oil Surge | ট্রাম্পের এক ‘না’ তে বিশ্ববাজারে কম্পন, রেকর্ড ছাড়াল তেলের দাম!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক শব্দের একটি সোশ্যাল...