Baba Siddique | আততায়ীর গুলিতে ঝাঁঝরা শরীর, মৃত্যুর আগে ঠিক কী বলেছিলেন বাবা সিদ্দিকি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১২ অক্টোবর গুলি করে খুন করা হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন বিধায়ক তথা এনসিপি নেতা (NCP Leader) বাবা সিদ্দিকিকে (Baba Siddique)। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগের মুহূর্তে ঠিক কী বলেছিলেন বাবা সিদ্দিকি? এবার তা প্রকাশ্যে এল।

সূত্রের খবর, গুলিবিদ্ধ হওয়ার পরও কথা বলা চেষ্টা করেছিলেন এনসিপি নেতা। তবে মাত্র তিনটি বাক্যই বলতে পেরেছিলেন তিনি। গুলির লাগার পর সিদ্দিকির ঘনিষ্ঠরাই তাঁকে তড়িঘড়ি করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। সেই সময় কোনও রকমে সিদ্দিকি বলেছিলেন, ‘আমার শরীরে গুলি লেগেছে। আমি আর বাঁচব না। আমি মারা যাব।’ এরপরই নিস্তেজ হয়ে পড়ে তাঁর শরীর। এমনটাই জানিয়েছেন সিদ্দিকির ঘনিষ্ঠরা।

সিদ্দিকি খুনের তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত এই মামলায় ১৫ জনের বেশি মানুষের বক্তব্য রেকর্ড করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। নতুন করে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই নিয়ে এখনও চারজন গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যেই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi gang)। হত্যার জন্য ভাড়াটে খুনিদের নিয়োগ করা হয়েছিল বলে অনুমান পুলিশের। সূত্রের খবর, শুধু বাবা সিদ্দিকি নন, হত্যাকারীদের টার্গেটে ছিলেন তাঁর পুত্র বিধায়ক জিশান সিদ্দিকিও। শনিবার দলীয় কার্যালয়ের সামনে খুন হন প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি। দশেরা উপলক্ষ্যে সেখানে বিনামূল্যে শরবত বিলি করা হচ্ছিল। এমনকি হামলা চালানোর আগে সেখানে আধ ঘণ্টা দাঁড়িয়ে সরবতও পান করে আততায়ীরা। এরপর সিদ্দিকি গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...