Irrfan Khan | স্মৃতিতে অমলিন ইরফান খান, অভিনেতার ৫৯তম জন্মদিনে আবেগঘন পোস্ট পুত্র বাবিলের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ প্রয়াত অভিনেতা ইরফান খানের ৫৯তম জন্মদিন (Irrfan Khan)। আর তাঁর জন্মদিনে চোখের জল নয়, বরং মধুর স্মৃতিতে তাঁকে স্মরণ করলেন পুত্র বাবিল খান (Babil Khan)। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো শৈশবের কিছু দুষ্প্রাপ্য মুহূর্ত ভাগ করে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষ্যে বাবিল যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে উঠে এসেছে বাবা-ছেলের নিছক ব্যক্তিগত রসায়ন। একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট বাবিল তাঁর বাবার পিঠের ওপর নিশ্চিন্তে শুয়ে আছেন। অন্যটিতে ছিল বড় হওয়ার পর বাবিলের সঙ্গে ইরফানের ছবি। এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে বাবিল ক্যাপশনে লিখেছেন, “তোমার ছবি, আমার ছবি। আমি যখনই বাবার পিঠে লাফিয়ে উঠে ঘুমিয়ে পড়তাম, বলতাম ‘সোফা মোড অ্যাক্টিভেটেড’।” এই সামান্য কথাটুকুর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর নির্ভরতা আর বন্ধুত্বের গল্প।

দীর্ঘ অসুস্থতার পর ২০২০ সালের এপ্রিলে প্রয়াত হন ইরফান খান। কিন্তু ‘লাইফ ইন আ মেট্রো’, ‘হিন্দি মিডিয়াম’-এর মতো কালজয়ী সিনেমার মাধ্যমে তিনি আজও দর্শকদের হৃদয়ে অমর। তবে বাবিলের কাছে ইরফান কেবল একজন মেগাস্টার ছিলেন না, ছিলেন জীবনের ধ্রুবতারা। বিভিন্ন সাক্ষাৎকারে বাবিল বরাবরই জানিয়েছেন, বাবা তাঁর কাছে ছিলেন শক্তির উৎস এবং শ্রেষ্ঠ শিক্ষক।

জন্মদিন উপলক্ষ্যে করা বাবিলের এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ভক্তদের উপচে পড়া কমেন্টে ভরে উঠেছে কমেন্ট বক্স। কেউ লিখছেন, “ইরফান স্যরকে আজও প্রতি মুহূর্তে মিস করি,” আবার কেউ বলছেন, “বাবার প্রতি ছেলের এই শ্রদ্ধা সত্যিই অসামান্য।” শোক পেরিয়ে স্মৃতির সরণি বেয়ে বাবিল যেন আবারও মনে করিয়ে দিলেন, ইরফান খান কেবল একজন অভিনেতা নন, তিনি এক চিরস্থায়ী অনুভূতির নাম।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Golden Globe Awards 2026 | গোল্ডেন গ্লোবসে নীল পরীর রূপ, নিকের হাত ধরে রেড কার্পেটে ঝড় তুললেন প্রিয়াংকা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এর (Golden...

Rani Mukerji | মা হওয়ার পর বদলে গিয়েছে জীবনের লক্ষ্য! বলিউডে রানির ৩০ বছর, কী বললেন অভিনেত্রী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতের ঝলমলে আলোয় তিন...

Prashant Tamang Death | ‘আমি পাশেই ছিলাম…’, প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ ঘিরে জল্পনা ওড়ালেন স্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ এর বিজয়ী...

Prashant Tamang | প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং, মাত্র ৪৩ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংগীত ও চলচ্চিত্র জগতে শোকের...