Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শেষ আপডেট:

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night club Fire) লেগে মৃত্যু হয়েছে বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। মাত্র দু’বছর আগে ওই নাইট ক্লাবে রাঁধুনির কাজে যোগ দিতে গিয়েছিলেন সুভাষ ছেত্রী। গতকাল যখন এই ঘটনা ঘটে তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যাস্ত ছিলেন সুভাষ। বাড়িতে শুধুমাত্র তার মা টঙ্কমায়া ছেত্রী রয়েছেন। গোটা ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছেন তার মা। সুভাষের দিদি উর্মিলা ছেত্রী জানান, খবর দেখে জানতে পারেন ভাই গুরুতর আহত। পড়ে জানা যায় ঘটনায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় ওই নাইট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তার দিদি। তাদের অভিযোগ, ওই নাইট ক্লাবে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। যার ফলেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। সরকারকে পুরো বিষয়টি দেখার অনুরোধও জানান তিনি।

শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাব। এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ২৫ জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে গোয়ার সরকার। এই দুর্ঘটনায় গোয়ার মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছের একটি জনপ্রিয় নাইটক্লাবে পার্টি চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ক্লাবটি ধোঁয়ায় ঢেকে যায়। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। বহু মানুষ ভিড়ে ঠাসা সরু পথে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Popular

More like this
Related

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...