৪০ যাত্রীকে নিয়ে গঙ্গায় ডুবল নৌকা, মৃত একাধিক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪০ জন যাত্রীকে নিয়ে গঙ্গায় ডুবল নৌকা। উত্তরপ্রদেশের বালিয়ায় মালদেপুর গঙ্গাঘাটের কাছে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, নৌকায় চড়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই সেই নৌকায় চেপেছিলেন প্রায় ৪০ জন। অতিরিক্ত যাত্রী নৌকায় চেপে বসার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নৌকাটি উলটে যাওয়ার পর যাত্রীরা গভীর জলে ডুবে যেতে থাকেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকজন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...

Mamata Banerjee | পরাজয়ের মেঘে নতুন সূর্যের খোঁজ? কালীঘাটে মমতার ‘নিরেট সোনা’র বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়সড়ো ধাক্কা...