বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Balochistan | পাক আধাসেনার সদর দপ্তরে আত্মঘাতী হামলা মহিলা বালোচ বিদ্রোহীর! মৃত ৬

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বালোচিস্তানে (Balochistan) পাক আধাসেনার সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালাল এক মহিলা। সে বালোচ লিবারেশন আর্মি (BLA)-র সদস্য বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আত্মঘাতী ওই বালোচ মহিলার নাম জিনাতা রফিক। ইতিমধ্যেই তার ছবি প্রকাশ্যে এসেছে। এদিকে হামলার পর সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করে আরও কয়েকজন বিদ্রোহী। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলে। তাতে মৃত্যু হয়েছে ৬ জন বিদ্রোহীর।

রবিবার রাতে চাগাই জেলার নোকুন্ডিতে ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর সদর দপ্তরের প্রধান ফটকের সামনে আত্মঘাতী হামলা চালায় ওই মহিলা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। হামলার ঠিক পরই আরও কয়েকজন বিদ্রোহী সদর দপ্তরের ভিতরে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ। তাতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। আর তখনই শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ লড়াইয়ে পর ৬ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঘটনায় জওয়ানদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, বালোচ বিদ্রোহীদের এই আন্দোলন নতুন নয়। পাকিস্তান (Pakistan) থেকে পৃথক হতে চেয়ে গত কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে লাগাতার চলছে আত্মঘাতী হামলা। এবার আধাসেনার সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালানোর খবর সামনে এল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি, ‘ফুটবল-দেবতা’র দর্শনের অপেক্ষায় ভক্তরা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের...

Pakistan’s F-16 Fleet | পাক এফ-১৬ ফ্লিটে আমেরিকার ‘বুস্টার ডোজ’, সতর্ক দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধু ট্রাম্প ফিরতেই যেন অকাল...

Donald Trump | ভারতের মত কৌশলগত সঙ্গীকে হাতছাড়া করা উচিত না! ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ ডেমোক্র্যাট নেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন আইন সভায় সেদেশের প্রেসিডেন্ট...