Tapan | বধূকে নৃশংসভাবে খুন করে প্রমাণ লোপাট! অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

শেষ আপডেট:

বালুরঘাট: ট্রাক্টরের রোটাভেটার দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল এক বধূকে। এমনকি বধূর ছিন্নভিন্ন দেহ মাটিতে পুঁতে খুনের প্রমাণ লোপাটের চেষ্টা করাও হয়েছিল। ২০২৪ সালের জুন মাসের ওই খুনের মামলায় (Murder case) মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন মোল্লাকে শনিবার দোষী সাব্যস্ত করল আদালত।

জানা গিয়েছে, ২০২৪ সালের ১৮ই জুন থেকে নিখোঁজ ছিলেন তপনের (Tapan) নিমপুর গ্রামের গৃহবধূ সুলেখা খাতুন বিবি। পরবর্তীতে ২২ জুন তপন থানার কালিনগরে এক ব্যক্তির জমি থেকে কিছু হাড়গোড় উদ্ধার হয়। পরে জানা যায় ওই দেহাংশ নিখোঁজ গৃহবধূ সুলেখারই। এই ঘটনার তদন্তে নেমে তারট গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করেছিল পুলিশ। সুলেখার সঙ্গে সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু দুজনের মধ্যে ঝামেলার জেরেই সুলেখাকে নৃশংসভাবে খুন করে দেহাংশ জমিতে ছড়িয়ে দিয়েছিল সাদ্দাম। খুন ও প্রমাণ লোপাটের মামলায় এদিন দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।

শনিবার বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, এদিন মামলার শুনানি শেষে বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ ও নথির ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও  ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে। আগামী সোমবার মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bandi Sanjay Kumar | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইন সবার জন্য সমান’ বলে ছেলেকে পুলিশের হাতে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চরম আইনি টানাপোড়েনের পর অবশেষে...

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...