রবিবার, ৮ মার্চ, ২০২৬

Balurghat | প্রতারকের খপ্পরে বালুরঘাটের কৃষক! ব্যাংক থেকে খোয়া গেল ৪৮ হাজার টাকা

শেষ আপডেট:

বালুরঘাট: ভবিষ্যতের সম্বল হিসেবে তিলে তিলে টাকা জমিয়েছিলেন। সাইবার প্রতারণায় এক নিমেষে উধাও হল ব্যাংকের ৪৮ হাজার টাকা! ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপনের কসবা বাটইরে। দিশাহারা কৃষক কখনও ব্যাংক, কখনও সাইবার ক্রাইম থানায় বারবার ছুটে যাচ্ছেন। কিন্তু এখনও খোয়া যাওয়া টাকার সন্ধান মেলেনি। গোটা ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন তিনি।

পেশায় কৃষক দেওয়ান টুডু। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপনে। চলতি বছর নভেম্বর মাসে দেওয়ান টুডু নিজের ব্যাংক অ্যাকাউন্ট (Bank account) চেক করেন। চেক করার পর দেখেন, তাঁর অজান্তেই কয়েক দফায় অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। মোট ছয় দফায় নভেম্বরের ৩ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। কখনও ৪৯০০ আবার কখনও ১০ হাজার টাকা তোলা হয়েছে। এমন কাণ্ড চাক্ষুষ করতেই ভেঙে পড়েন ওই কৃষক। সমস্ত ঘটনা জানিয়ে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান। সঙ্গে কথা বলেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে। সাতদিন পেরিয়ে গেলেও এখনও টাকার হদিশ দিতে পারেনি কেউই। অগত্যা থানা এবং ব্যাংক দু’জায়গায় বারবার ছুটে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে এদিন দেওয়ান টুডু বলেন, ‘অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম। কিছুই বুঝতে পারছি না, টাকাটা কীভাবে ফিরে পাব?  টাকার বিষয়ে খোঁজ নিতে সাইবার ক্রাইম থানায় এসেছিলাম। সেখান থেকে ব্যাংকে খোঁজ নিতে বলা হয়েছে। সাতদিন পর আবার আসতে বলেছে।’

অন্যদিকে, সমস্ত ঘটনা শুনে সাইবার ক্রাইম থানার পুলিশ (Police) জানান, ‘আধার-সংযুক্ত অ্যাকাউন্টের আঙুলের ছাপ চুরি করেই প্রতারক চক্র এই টাকা হাতিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কোনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Balurghat Water Crisis | আত্রেয়ীর জলস্তর নামায় বালুরঘাটে তীব্র হাহাকার, পুরসভার সংকটে পোয়াবারো জল ব্যবসায়ীদের

সুবীর মহন্ত, বালুরঘাট: কারও পৌষমাস, তো কারও সর্বনাশ! বালুরঘাট...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...