সুশ্রী কায়া প্রকল্পে জেলায় প্রথম, রাজ্যে তৃতীয় স্থানে বাঙ্গীটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র

শেষ আপডেট:

মোথাবাড়ি: সুশ্রী কায়াকল্প প্রকল্পে সর্বোচ্চ নম্বর পেয়ে মালদা জেলায় প্রথম স্থান ও রাজ্যে তৃতীয় স্থান দখল করল বাঙ্গীটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গুলির মধ্যে বাঙ্গীটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ৯৭.১৪ শতাংশ নম্বর পেয়ে রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে। এই প্রকল্পের ৯৯.৭১ পয়েন্ট পেয়ে সারা রাজ্যে প্রথম স্থান অধিকার করে বসিরহাটের টাকি রুরাল হাসপাতাল এবং ৯৭.৪৭ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নালমুড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লেভেলের প্রতিযোগিতায় ৯২.৭৮  শতাংশ নম্বর পেয়ে জেলায় প্রথম হয় এই ব্লকেরই মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সুশ্রী কায়া প্রকল্পে স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান যাচাই করতে পর্যবেক্ষক দল মূলত পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন, বর্জ্য প্রক্রিয়াকরণ, রোগী পরিষেবা, সংক্রমণ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২০১৫ সাল থেকে চালু করে সুশ্রী কায়াকল্প প্রকল্প। রাজ্যে এর নাম দেওয়া হয় সুশ্রী প্রকল্প। প্রথমবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এই প্রকল্পের আওতায় ছিল না। ২০১৬ থেকে জেলা, মহকুমা ও গ্রামীণ হাসপাতালের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও এই প্রকল্পের আওতায় আনা হয়। গত বছরের পর এই বছর ২০২৩ সালের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের উপর স্বাস্থ্য দপ্তরের নজরদারি শুরু হয়েছে। মূলত পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন, বর্জ্য প্রক্রিয়াকরণ, রোগী পরিষেবা, সংক্রমণ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ের ওপর সারা বছর ধরে কয়েকটি ধাপে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির মূল্যায়ণ প্রক্রিয়া চলে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যাণ মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্র ধারাবাহিক এই সাফল্যে সমগ্র মোথাবাড়ি এলাকার মানুষ খুশি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে। আশা করি  বছরও খুব ভালো ফল করবে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের...

Alipurduar | সরকার বদলালেও বদলায়নি ভাগ্য, শিসামারার জলোচ্ছ্বাসে ফের আতঙ্কে শালকুমারহাট

সুভাষ বর্মন, শালকুমারহাট: আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের শালকুমারহাটে (Shalkumar hat)...

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের...