বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Sukanta Majumdar | ‘স্বৈরাচারী শাসন মুক্ত হবে বাংলা!’ আসানসোলে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি সুকান্তের

শেষ আপডেট:

আসানসোল: বুধবার সকালে বঙ্গ বিজেপির (BJP) নতুন রাজ্য কমিটি ঘোষণার পর আসানসোলে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar)। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি দাবি করেন, এই কমিটিই বাংলার মানুষকে মমতার ‘স্বৈরাচারী শাসন’ থেকে মুক্তি দেবে। সুকান্তের কথায়, ‘২০২৬-এ নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়বে। নতুন সরকার এলে আয়ুষ্মান ভারত-সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে মানুষ।’

এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমালোচনার জবাবে সুকান্ত বলেন, ‘পিসি (মমতা) তো বড় মিথ্যেবাদী ছিলেনই, এখন ভাইপো তাঁর চেয়েও বড় মিথ্যেবাদী হয়েছেন। অভিষেক রুপোর চামচ মুখে দিয়ে জন্মেছেন, তাই ভাবেন নির্বাচন কমিশন তাঁর বাড়ির ভৃত্যদের মতো কথা শুনবে। কমিশন আইনের পথে চলবে, কারও নির্দেশে নয়।’ ১ কোটি রোহিঙ্গার দাবির বিপরীতে ৫৮ লক্ষ ভোটার বাদ পড়া প্রসঙ্গে তিনি জানান, কমিশন নিয়ম মেনেই কাজ করছে।

এদিন স্থানীয় মন্ত্রী মলয় ঘটক এবং তাঁর ভাই অভিজিৎ ঘটকের বিরুদ্ধে তোপ দেগে সুকান্ত বলেন, “আসানসোল ড্রাগ মাফিয়াদের দখলে। হিন্দুত্বের মাটিতে ল্যান্ড জেহাদ চলছে এবং মুসলিম তোষণ করা হচ্ছে।” তিনি অভিযোগ করেন, জেলা হাসপাতালের সামনে থেকে ‘দুধেল গাই’দের স্বার্থে অবৈধ দখলদার উচ্ছেদ করা হচ্ছে না, যার ফলে যানজটে অ্যাম্বুলেন্স আটকে রোগীর মৃত্যু হচ্ছে। আসানসোলকে ‘বাংলাদেশ’ হওয়ার হাত থেকে বাঁচাতে তিনি ২০২৬-এ বিজেপিকে জেতানোর আহ্বান জানান।

কয়লা কাণ্ডে মলয় ঘটকের হাজিরা এড়িয়ে যাওয়া প্রসঙ্গে সুকান্ত তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিন্দুধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাই এখানে অব্যবস্থা থাকবেই। বিজেপি ক্ষমতায় এলে ভক্তদের জন্য স্থায়ী আবাসন গড়বে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

Manipur | খেলার মাঠেও থাবা অশান্তির! মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রাজস্থানের খুদে অ্যাথলিটরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেডেল জয়ের স্বপ্ন নিয়ে সুদূর...

CM Mamata Banerjee | সিঙ্গুরই পাখির চোখ! মোদির সফরের পরই পাল্টা সভা মমতার, থাকছে বড় ঘোষণা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে...

Durgapur | চলন্ত ডাম্পারে দাউদাউ আগুন! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি

রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুর: মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ১৯ নং...