বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Balurghat | এসআইআর আতঙ্কের জের! পালাতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

শেষ আপডেট:

সুবীর মহন্ত, বালুরঘাট: রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পরই নিজের দেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। সোমবার রাতে টহলদারি পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে হিলি থানার পুলিশের হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি তরুণ।

ওই তরুণ কীভাবে এদেশে এসেছিল, কারাই বা তাকে মদত করেছিল, সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতের নাম মহ: মাসুম (২৮)। তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার লক্ষ্মীপুরে।মাস ছয়েক আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল সে। ওপার বাংলা থেকে এদেশে আসার নেপথ্যে তার কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিন ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Share post:

Popular

More like this
Related

Malda | মাছের দামে বিয়ের ছোঁয়া, মালদায় জোগান কম থাকায় দাম বৃদ্ধি 

হরষিত সিংহ, মালদা: ‘মাছ’- কারও কাছে শুধুই খাবার তো...

Kushmandi | নেই রেভেনিউ অফিসার, আটকে জমির রেকর্ড

সৌরভ রায়, কুশমণ্ডি: মহিপাল গ্রামের রহিমুল ইসলাম বুধবার কুশমণ্ডি...

Uttar Dinajpur | এখনও হয়নি মহিলা কলেজ, কেন্দ্রের আর্থিক বঞ্চনাকেই দায়ী করছেন শিক্ষা প্রতিমন্ত্রী

রণবীর দেব অধিকারী, রায়গঞ্জ: মেয়েদের স্কুলমুখী করতে রাজ্য সরকারের...

Dakshin Dinajpur | মাশরুম চাষে উৎসাহ দিচ্ছে প্রশাসন

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) মাশরুম চাষে...