মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Kharibari | জাল আধারকার্ড বানিয়ে বসবাস ভারতেই, এসএসবির হাতে ধরা পড়ল বাংলাদেশি যুবক

শেষ আপডেট:

খড়িবাড়ি: ফের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। জাল ভারতীয় আধার কার্ড বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে পানিট্যাঙ্কিতে মামার বাড়িতে থাকত অভিযুক্ত বাংলাদেশি যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। ধৃতের নাম পলাশচন্দ্র রায়। ২৭ বছরের ওই যুবক বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জের বাসিন্দা। সোমবার ভোরে সীমান্তে মোতায়েন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের বিশেষ অপারেশন গ্রুপের সদস্যরা তাকে পুরোনো মেচি সেতুর পাশে ঘুরতে দেখে আটক করে। পরে তাকে বিওপিতে এনে তল্লাশি চালালে তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশের জন্ম শংসাপত্র ও স্কুল সার্টিফিকেট মেলে। এছাড়াও উদ্ধার হয়েছে ভারতের আধারকার্ড। জিজ্ঞাসাবাদে এসএসবি আধিকারিকরা জানতে পারে, সে ২০২৪ সালের অক্টোবর মাসে ফুলবাড়ী বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ছোট বিদরাজোত গ্রামে জনৈক জগদীশ বর্মন নামে তার এক মামার বাড়িতে থাকত। জগদীশ বর্মন সীমান্ত এলাকায় জাল নথি ও অবৈধ পাচারের সঙ্গে যুক্ত বলে এসএসবি জানিয়েছে। জিজ্ঞাসাবাদের পর ধৃতকে সোমবার সন্ধ্যায় খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

Share post:

Popular

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Siliguri | টহলদারি ভ্যানের অভাব! রাতের বিপদে পাশে কে, উত্তর খোঁজে শহর

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: দিনকয়েক আগের কথা। গোষ্ঠ পাল মোড়...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...