রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

CM Mamata Banerjee | লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘বাংলার যুব সাথী’, ২১-৪০ বছর বয়সিদের জন্য বড় ঘোষণা রাজ্য বাজেটে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা (Assembly Election 2026) ভোটের মুখে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে ঘোষণা করা হলো এক নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’। এই প্রকল্পের অধীনে উপভোক্তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন।

বাজেট ঘোষণায় জানানো হয়েছে, রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। মূলত ৫ বছর এই ভাতা রাজ্য সরকার দেবে। তারপর নয়। আগামী নির্বাচনে বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে ১৫ আগস্ট থেকে এই প্রকল্প রাজ্যজুড়ে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে যুব সমাজকে পাশে পেতেই এই বিশাল ভাতার কথা ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের পর ‘বাংলার যুব সাথী’ প্রকল্প তৃণমূলের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...

Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উপত্যকায় বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার...