CPIM Party Office Recovery | ১৩ বছর পর বারুইপুরে উড়ল লাল ঝান্ডা! তৃণমূলের দখলে থাকা অফিস পুনরুদ্ধার করল সিপিএম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতা বদলের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নিজেদের হারানো জমি ফিরে পেল বামেরা। ১৯৮৩ সালে তৈরি হওয়া বারুইপুর পশ্চিমের কাছারি বাজারের পার্টি অফিসটি দীর্ঘ ১৩ বছর পর মঙ্গলবার রাতে পুনরুদ্ধার করল সিপিএম (CPIM Party Office Recovery)। নির্বাচনী ফলাফল প্রকাশের পর যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আসছে, তখন নিজেদের পুরনো ঠিকানা ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্থানীয় বাম কর্মীরা।

বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী লায়েগ আলির নেতৃত্বে এদিন পার্টি অফিসে প্রবেশ করেন কর্মীরা। তাঁর দাবি, ২০১১ সালের পর তৃণমূল জোর করে এই অফিসটি দখল করেছিল। তবে পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ভাঙচুর বা হিংসার আশ্রয় নেওয়া হয়নি। অফিসে থাকা তৃণমূলের পতাকা, ব্যানার এবং নথিপত্র নষ্ট না করে সসম্মানে গুছিয়ে রাখা হয়েছে। লায়েগ আলি বলেন, “আমরা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদেরই অফিস ছিল। ওদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়েছে, কিন্তু কেউ আসেননি। তাই আমরা ওগুলো গুছিয়ে রেখে আমাদের দলের কাজ শুরু করেছি।”

জেলায় যখন বারুইপুর, সোনারপুর ও কুলতলির একাধিক এলাকায় তৃণমূলের কার্যালয় দখল করে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ উঠছে, তখন বারুইপুর পশ্চিমের এই চিত্রটি বেশ খানিকটা ব্যতিক্রমী। তবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙার মতো অপ্রীতিকর ঘটনার খবরে বাম শিবিরের অন্দরে উদ্বেগও রয়েছে। রাজ্য বিধানসভায় শূন্য থেকে এক-এ পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই এই অফিস পুনরুদ্ধার দক্ষিণ ২৪ পরগনার বাম কর্মীদের অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...