Recipe | আড্ডায় নতুন চমক! গন্ধরাজ লেবুর ঘ্রাণে তৈরি করুন মুচমুচে বাটা ফিশ ফ্রাই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ব্যাটার ফ্রাই বা বিকেলের জলখাবারে তোপসে-লোটে ফ্রাই তো হামেশাই খাওয়া হয়। তবে সাধারণ বাটা মাছ দিয়েও যে রাজকীয় স্বাদের ব্যাটার ফ্রাই বানানো সম্ভব, তা অনেকেরই অজানা। ডাল-ভাতের সঙ্গেই হোক বা সান্ধ্য আড্ডায় কাসুন্দি মাখিয়ে—মুচমুচে বাটা মাছের এই পদ মন জয় করবেই।

উপকরণ: ৫-৬টি বাটা মাছ, ১টি গন্ধরাজ লেবু, আদা-রসুন বাটা, ধনেপাতা-কাঁচালঙ্কা বাটা, হলুদ, গোলমরিচ, নুন, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, মাখন, বেকিং সোডা এবং ব্যাটার তৈরির জন্য বরফ জল ও সাদা তেল।

প্রস্তুত প্রণালী: প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিন। মশলা ঢোকানোর জন্য মাছের গা ছুরি দিয়ে চিরে নিন। এরপর গন্ধরাজ লেবুর রস, লেবুর খোসা কুচি (জেস্ট), আদা-রসুন ও কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

ভাজার ঠিক আগে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গলানো মাখন, গোলমরিচ ও বেকিং সোডা মিশিয়ে ব্যাটার তৈরি করুন। মিশ্রণটি গোলার জন্য ব্যবহার করুন বরফ জল, এতে ফ্রাই অনেক বেশি মুচমুচে হবে। এবার মশলা মাখানো মাছ ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে নিলেই তৈরি ‘বাটা ফিশ ব্যাটার ফ্রাই’।

পরিবেশন: গরম ডাল-ভাতের পাশে এটি যেমন জমবে, তেমনই বিকেলের আড্ডায় পেঁয়াজ কুচি, কাসুন্দি বা মেয়োনিজের সঙ্গেও পরিবেশন করা যায়। ভিন্ন স্বাদের এই পদ ছোট-বড় সকলেরই প্রিয় হয়ে উঠবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...