উদ্বোধনের আগেই ভিড় চিলাপাতার সেলফি পয়েন্টে

শেষ আপডেট:

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পর্যটন জেলার অন্যতম আকর্ষণ চিলাপাতা পর্যটন কেন্দ্র। চিলাপাতা জঙ্গলে ঘেরা এই পর্যটন কেন্দ্রতে নতুন আরেক পলক যুক্ত হয়েছে। চিলাপাতায় তৈরি হয়েছে নতুন সেলফি পয়েন্ট।বিভিন্ন জায়গা নিজের পরিচিতি তৈরি করছে সেলফি পয়েন্টে দিয়ে। সেই তালিকায় ঢুকে পড়েছে চিলাপাতাও।আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি। তবে তার আগেই নিজের সৌন্দর্য দিয়ে অনেকেই আকর্ষণ করছে ওই সেলফি পয়েন্টে।

চিলাপাতা মোড় থেকে পশ্চিমদিকে বানিয়া বস্তি যেতে বাদিকে শালবাগানে নজরে আসবে ওই সেলফি পয়েন্টে।’ আই লাভ চিলাপাতা ‘লেখাটা যেন দূর থেকেই অনেককে আকর্ষিত করে। শালবাগানে যে জায়গায় পর্যটকরা জঙ্গল সাফারি থেকে ফিরে লোক শিল্পীদের নৃত্য দেখে, সেখানেই তৈরি হয়েছে সেলফি পয়েন্টেটি। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বন বিভাগের জমিতে ওই সেলফি পয়েন্টেটি তৈরি করা হয়েছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে এবিষয়ে বলেন, ‘চিলাপাতাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

এদিন সেলফি পয়েন্টে গিয়ে দেখা গেল অনেকেই সেটার সামনে দাড়িয়ে ছবি তুলছেন। ওখানেই কথা হলো মুর্শিদাবাদ থেকে আসা এক পর্যটক সাইনা ইয়াসমিনের সঙ্গে। কেমন লাগছে নতুন সেলফি পয়েন্টে? এটা জিজ্ঞেস করলে ওঁর উত্তর, ‘সব জায়গায় সেলফি পয়েন্টে দেখা যায়। এই জায়গায় ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলে, সব বুঝে যায় কোন জায়গায় আসা হয়েছে, এটা ভালো দিক। তবে নতুন সেলফি পয়েন্টে একটু নতুনত্ব করা যেত। সেটা দেখলাম না। সব গুলো একই।’ অনেকে আবার সেলফি পয়েন্টে বসে বেশ আয়েশে ছবি তুলছিল। সেটা দেখেও অনেকে আপত্তি করেন। এভাবে সেলফি পয়েন্টে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বলেও বলতে শোনা গেল পর্যটকদের মুখেই। অন্যদিকে সেলফি পয়েন্টে পেয়ে খুশি চিলাপাতার স্থানীয় বাসিন্দা এবং পর্যটন ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হল এবং এতে এই জায়গা নতুন ভাবে উঠে আসবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার পাবে বলে বক্তব্য চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি গণেশ চন্দ্র শার।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...

Alipurduar | নির্মীয়মাণ মহাসড়ক নিয়ে বাড়ছে ক্ষোভ, সার্ভিস রোডে হাঁটুসমান জল, ভোগান্তি

সুভাষ বর্মন, ফালাকাটা: বৃষ্টি হলেই আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা-সলসলাবাড়ি মহাসড়কে...