Recipe | বেগুনের এই পদ থাকলে এক থালা ভাত নিমেষেই সাবাড়! দেখে নিন বেগুন বাহারের সহজ জাদু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজকার সেই একঘেয়ে বেগুনের ঝোল বা ভাজা খেতে কারই বা ভালো লাগে? তাই স্বাদে বদল আনতে এবার পাতে পড়ুক আভিজাত্যে ভরা ‘বেগুন বাহার’। বাড়িতে অতিথি আসুক বা ছুটির দুপুরে জমিয়ে খাওয়া-দাওয়া— এই নিরামিষ পদটি কিন্তু জাস্ট ফাটাফাটি! কাজুবাদাম আর ফ্রেশ ক্রিমের মিশেলে তৈরি এই রান্নার স্বাদ মুখে লেগে থাকবে অনেকদিন। দেখে নিন কীভাবে বানাবেন।

কী কী লাগছে?

  • বেগুন: আধ কেজি (মাঝারি সাইজের হলে ভালো)

  • পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

  • আদা বাটা: ১ টেবিল চামচ

  • রসুন বাটা: ১ চা চামচ

  • হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো: আন্দাজমতো

  • জিরে ও ভাজা জিরে গুঁড়ো: আধ চা চামচ করে

  • গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

  • কাজুবাদাম বাটা: ৩ টেবিল চামচ

  • টক দই (জল ঝরানো): আধ কাপ

  • কুকিং ক্রিম: সিকি কাপ

  • ফোড়নের জন্য: ১টা তেজপাতা ও সামান্য জিরে

  • অন্যান্য: তেল, নুন, চিনি ও কাঁচা লঙ্কা (স্বাদমতো)

বানানোর পদ্ধতি: ১. প্রথমে বেগুনগুলো কেটে ধুয়ে নিন। তারপর নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে কড়াইতে তেল দিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। ২. ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ, আদা, রসুন বাটা আর সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। ৩. মশলা থেকে তেল ছাড়লে জল ঝরানো টক দই আর কাজুবাদাম বাটা দিয়ে দিন। সামান্য জল দিয়ে মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নিন। ৪. এবার এক কাপ মতো জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা বেগুনগুলো আলতো করে ছেড়ে দিন। ৫. নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট তিনেক হালকা আঁচে ঢেকে রাখুন। ব্যস, তৈরি আপনার শাহী বেগুন বাহার!

গরম ভাত, পরোটা বা লুচির সাথে জাস্ট জমে যাবে। আজই ট্রাই করে দেখুন!

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...