Balurghat | বেলঘর তরুণী হত্যাকাণ্ড মামলা, ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

শেষ আপডেট:

সুবীর মহন্ত, বালুরঘাট: কুমারগঞ্জ বেলঘর তরুণী হত্যাকাণ্ড মামলায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট আদালত। ২০২০ সালে জানুয়ারি মাসে এক তরুণীকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে নলি কেটে খুন করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শনিবার এই মামলার ৩ অভিযুক্ত মাহবুর রহমান, পঙ্কজ বর্মণ ও গৌতম বর্মণকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ও ৩৪ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট কোর্ট) সন্তোষ কুমার পাঠক।

Popular

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Migratory Birds | আসেনি পরিযায়ী পাখিরা, স্থগিত গণনা

গৌড়বঙ্গ ব্যুরো: পরিযায়ী পাখির সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ায় বন...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...