উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভাতের সঙ্গে ডাল খেলে অনেকেই তাতে লেবু মিশিয়ে খান। এক্ষেত্রে অনেকেই গন্ধরাজ লেবু পছন্দ করেন। কিন্তু ডালের সঙ্গে লেবু খাওয়া কি আদৌ স্বাস্থ্যসম্মত?
পুষ্টিবিদদের মতে, ভিটামিন-সি সমৃদ্ধ লেবু শুধু রোগ প্রতিরোধেই সাহায্য করে না, ডালের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে ডালে থাকা আয়রন শোষণের মাধ্যমে খাবারের পুষ্টিগুণও বাড়িয়ে তোলে।


উদ্ভিদ থেকে যে আয়রন পাওয়া যায় তা হল নন হিম আয়রন। এই ধরনের আয়রন মানবদেহ চট করে শোষণ করতে পাের না। প্রাণীজ উৎস থেেক যে আয়রন পাওয়া যায় তাকে বলে হিম আয়রন। এই ধরনের আয়রন শরীরের পক্ষে শোষণ করা অপেক্ষাকৃত সহজ। ডালে থাকা নন হিম আয়রন শোষণে সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন-সি। তাছাড়া ডালে লেবুর রস মিশিয়ে খেলে তা হজমেও সাহায্য করে।

