বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

Nuts | কোন বাদামে কী উপকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ন্যাকস হিসেবে বাদাম (Nuts) খেতে কে না পছন্দ করেন! প্রোটিন, ভিটামিন ও বিভিন্নরকম খনিজে সমৃদ্ধ বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু তাই বলে মুঠো মুঠো বাদাম খেলেই যে পুষ্টি হবে তা কিন্তু নয়। দেখে নেওয়া যাক, কোন বাদামে কী পুষ্টি রয়েছে।

কাজুবাদাম

কাজুবাদামে থাকা আয়রন মহিলাদের জন্য বেশ ভালো। এছাড়া কাজুবাদামে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সেলেনিয়াম থাকে যা হাড়ের স্বাস্থ্য, হৃদযন্ত্রের সুরক্ষা ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। সেইসঙ্গে এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ও পলি–আনস্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ট্রিপটোফ্যান সেরোটোনিন উৎপাদনে ও মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

কাঠবাদাম

কাঠবাদামে রয়েছে ভিটামিন-ই, অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি করে। মনোস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ কাঠবাদাম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফেনোলিক অ্যাসিড খিদে নিয়ন্ত্রণ ও ওজন কমাতে সহায়ক।

চিনাবাদাম

চিনাবাদামে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অসংখ্য ভিটামিন ও খনিজ রয়েছে। চিনাবাদামে ২০টি অ্যামিনো অ্যাসিড থাকে। এছাড়া এটি কোএনজাইমের ভালো উৎস। চিনাবাদামে রেসভেরাট্রল নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত চিনাবাদাম খেলে রক্তে শর্করার মাত্রা ও ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

আখরোট

আখরোট ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে। আখরোট ভিটামিন-ই, ফলিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ও বায়োটিনের ভালো উৎস।

পেস্তা

পেস্তায় ফাইবার ও প্রোটিন বেশি থাকে যা হজমে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। পেস্তা ভিটামিন-বি৬, কপার, ম্যাঙ্গানিজের ভালো উৎস। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমানো ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পেস্তায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

বাদাম কতটুকু খাবেন

ওজন বেশি হলে, পেটের সমস্যা, গ্যাস্ট্রিক বা আইবিএস থাকলে বেশি বাদাম না খাওয়াই ভালো। পিত্তথলিতে সমস্যা থাকলে বেশি বাদাম খাওয়া যাবে না। অ্যালার্জি বা শ্বাসকষ্ট আছে যাঁদের, তাঁরা বেশি বাদাম খাবেন না। যাঁরা নির্দিষ্ট রোগের ওষুধ খান, বিশেষ করে থাইরয়েড রোগীরা বাদাম খাবেন ওষুধ খাওয়ার ২ থেকে ৩ ঘণ্টা আগে বা পরে। বাদামের সঙ্গে লবণ যোগ করে খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খারাপ। দিনে তিন থেকে চারটির বেশি বাদাম না খাওয়াই ভালো। বাদাম ভিজিয়ে খেলে বেশি উপকার। কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট সারারাত ভিজিয়ে রেখে সকালে খেলে তবেই পুষ্টি পাওয়া যায়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

ভেষজ চায়ের স্বাস্থ্যগুণ   

বেশিরভাগ মানুষেরই চা ছাড়া দিন শুরু হয় না। তবে...

স্থূলতা কমানোর ওষুধ – অতীত, বর্তমান ও আগামী 

 স্থূলতা শুধুই বাহ্যিক চেহারার সমস্যা নয়, এটি একটি জটিল,...

Tea-Coffee | চা-কফি থেকে দূরে রাখুন শিশুদের! কিন্তু কেন? জেনে নিন সেই কারণ…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়দের দেখে চা-কফি (Tea-Coffee) খেতে...

Darkened Elbows | কনুইয়ে কালচে দাগছোপ রয়েছে? শারীরিক সমস্যার লক্ষণও কিন্তু হতে পারে এটি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখে কোনও দাগছোপ দেখা দিলেই...