RN Ravi | ভোট ঘোষণার পরেই দিল্লিতে রাজ্যপাল, রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক রবির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার রাজধানী সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Of India Droupadi Murmu) সঙ্গে দেখা করলেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে এই বিশেষ বৈঠকে মিলিত হন। ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক ২৪ ঘণ্টার মাথায় এই সাক্ষাৎ নিছক সৌজন্যমূলক নাকি এর পিছনে গভীর কোনো প্রশাসনিক বার্তা রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি ভোটমুখী বাংলায় সি.ভি. আনন্দ বোস (CV Ananda Bose) হঠাৎ ইস্তফা দেওয়ায় প্রাক্তন আইপিএস অফিসার আর.এন. রবিকে নতুন রাজ্যপাল হিসেবে আনা হয়। গত ১২ মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। লোকভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উপস্থিত থাকলেও, নির্বাচনের মুখে কেন রাজ্যপাল বদল করা হলো, তা নিয়ে তিনি প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন।

নির্বাচন কমিশন রবিবার ভোট ঘোষণার পর থেকেই বেনজির সক্রিয়তা দেখিয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই টালমাটাল প্রশাসনিক পরিস্থিতির মধ্যেই সোমবার দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নির্বাচন পর্বে রাজ্যের আইনশৃঙ্খলার ওপর রাজভবনের বাড়তি নজরদারির কোনো রূপরেখা এই বৈঠকে তৈরি হলো কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের। দুই দফায় ভোটগ্রহণের প্রস্তুতির মাঝেই এই দিল্লি সফর বাংলার আসন্ন নির্বাচনকে এক অন্য রাজনৈতিক মাত্রা দান করল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...