বাংলায় কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? সুপ্রিম কোর্টে জবাব দিল রাজ্য

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই নির্দেশের পরের দিনই ছবিটিতে নিষেধাজ্ঞা তোলার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্মাতারা। ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কারণ জানতে চেয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। জবাবে রাজ্যের বক্তব্য, সিনেমায় উসকানিমূলক তথ্যের উপর ভিত্তি করে ঘৃণা ছড়ানোর মতো বক্তব্য রয়েছে। যাতে সাম্প্রদায়িক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

পরিচালক সুদীপ্ত সেন নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক। যদিও বাধাবিপত্তি কাটিয়ে ৫ মে মুক্তি পায় এই ছবি। তবে ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা যদি সিনেমা হলে দেখানো হয় তাহলে হিংসা ছড়াতে পারে বলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনও হিংসাত্মক ঘটনা এড়াতেই ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে বেশি ওয়াকিবহাল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...