শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Bengal Winter Update | তীব্রতা সামান্য কমলেও দাপট কমছে না শীতের, কুয়াশার সতর্কতা বঙ্গে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত (Bengal Winter Update)। গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডার দাপট শুক্রবার সামান্য কমলেও স্বস্তি মিলছে না শহরবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শুক্রবার কলকাতার (Kolkata Winter Update) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য বাড়লেও তা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। কনকনে ঠান্ডার এই আমেজ এখনই কাটার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রার হেরফের হলেও আগামী ৪-৫ দিন রাজ্যে একই রকম শীতল পরিস্থিতি বজায় থাকবে। জেলাগুলিতেও ঠান্ডার দাপট অব্যাহত। বিশেষ করে হুগলি, দুই ২৪ পরগনা ও নদীয়ার মতো জেলাগুলিতে উত্তুরে হাওয়ার কারণে ঠান্ডার আসল অনুভূতি থার্মোমিটারের রিডিংয়ের চেয়েও বেশি মনে হচ্ছে।

১১ জেলায় কুয়াশার সতর্কতা

শীতের দাপটের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ৭টি এবং উত্তরবঙ্গের ৪টি জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বেলা বাড়লে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে।

উত্তরবঙ্গ ও প্রতিবেশী রাজ্যগুলির অবস্থা

উত্তরবঙ্গে (North Bengal Winter) শীতের তীব্রতা আরও কয়েকদিন বজায় থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও বাংলায় তার সরাসরি প্রভাব পড়বে না। তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের মতো উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

শহরবাসী রোদের ওম উপভোগ করলেও ভোরের হাড়কাঁপানো ঠান্ডা মনে করিয়ে দিচ্ছে যে, জানুয়ারির এই শীতের স্পেল আরও কিছুদিন লম্বা ইনিংস খেলতে প্রস্তুত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

History of Dalsingpara | শ্রমিক সর্দারের নাম থেকে দলসিংপাড়া

সমীর দাস, জয়গাঁ: ‘পাড়া’ বলতে সাধারণত কোনও শহর বা...

Saraighat Express | জৌগ্রামে সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কামরার নিচে গলগল করে ধোঁয়া, মাঝপথে থমকে গেল ট্রেন

বর্ধমান: হাওড়া থেকে গুয়াহাটিগামী আপ সরাইঘাট এক্সপ্রেসে (১২৩৪৫) (Saraighat...

Alipurduar | ১৮ বছর ধরে ‘পাশ-ফেল’ নেই! পরীক্ষার অপেক্ষায় টোলের পড়ুয়ারা

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সিমেস্টার, বার্ষিক পরীক্ষা...

Junior Miss India | আসানসোলের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী! জয়পুরে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জয় রানিগঞ্জের কন্যার

আসানসোল: শিল্পাঞ্চল আসানসোলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজস্থানের...