Bardhaman | ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি, বলতে পারছেন না ঠিকানা!

শেষ আপডেট:

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী হয়ে গিয়েছেন ভবঘুরে! এমনই ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজার এলাকায়। সোমবার সকালে এলাকার মানুষ দেখতে পান পরণে হাফ প্যান্ট আর ফুল হাতা জামা, পায়ে হাওয়াই চটি পরিহিত মাঝ বয়সী এক মহিলা বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মতো হেঁটে যাচ্ছেন। বৃষ্টি নামতেই তিনি আমিলা বাজারে থাকা বিশ্রামাগারে ঢুকে পড়েন। মহিলাকে দেখে তাঁর পরিচয় জানার জন্য এলাকার সকলেই কৌতুহলী হয়ে পড়েন।

এরপরেই তাঁরা মহিলার কাছে গিয়ে তাঁর পরিচয় জানতে চাইলে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলার ফাঁকেই মহিলা বলেন,“আমি সুমি হর চৌধুরী। আমি টিভি সিরিয়ালের অভিনেত্রী।” স্টার জলসায় হওয়া ধারাবাহিকে অভিনয় করার কথাও জানান ওই মহিলা। এরপর ওই নামে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ঘেঁটে মানুষজন নিশ্চিত হন যে, ওই মহিলা মিথ্যা বলছেন না। তিনি সত্যি সত্যি যে, টিভি সিরিয়ালে অভিনয় করেছেন, সেই ব্যাপারেও সোশ্যাল মিডিয়া ঘেঁটে একপ্রকার নিশ্চিত হন আমিলা বাজার এলাকার মানুষজন।

তবে কোথা থেকে তিনি এলেন? কেনই বা তিনি উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? অনেক চেষ্টা করেও এই সব প্রশ্নের উত্তর মহিলার কাছ থেকে উদ্ধার করতে পারেন নি আমিলা বাজারের মানুষজন। এরপরেই তাঁরা ওই মহিলাকে খণ্ডঘোষ থানায় পৌঁছে দেন।

ঘটনাপ্রসঙ্গে বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) অভিষেক মণ্ডল জানান, মহিলাকে হোমে পাঠানো হয়েছে। কলকাতার বেহালা থানাতেও এই মহিলার বিষয়ে খবর পাঠানো হয়েছে। মহিলার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | নিজের আপ্ত সহায়ককে খুনের অভিযোগ! মুর্শিদাবাদে ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লা

পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই শেষমেশ আইনের...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Durgapur | “দলের কেউ ফাঁসিয়েছে…”, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

রাজা বন্দোপাধ্যায়,দুর্গাপুর: প্রতারণা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুর (Durgapur) নগর...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...