আগাম রবীন্দ্রজয়ন্তীতে মাতলেন দিল্লির প্রবাসী বাঙালিরা

শেষ আপডেট:

নয়াদিল্লি: আগাম রবীন্দ্রজয়ন্তীতে মাতলেন দিল্লির প্রবাসী বাঙালিরা। রবিবার এই উপলক্ষ্যে আয়োজিত হল নানা অনুষ্ঠান। দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন সংগীত নাটক অকাদেমির পৌরহিত্যে মাণ্ডি হাউসের ঐতিহ্যশালী রবীন্দ্রভবনে এদিন ‘ওই মহামানব আসে’ শীর্ষক প্রভাতি অনুষ্ঠান আয়োজিত হয়। ভোর ছটা থেকে শুরু হয় অনুষ্ঠান। তাতে যোগ দেন দিল্লির প্রবাসী বাঙালিরা।

প্রভাতফেরির পর একে একে পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত, আবৃত্তি, শ্রুতিনাটক, রবীন্দ্র নৃত্যনাট্য। বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কয়েক দশক ধরে রাজধানী দিল্লির বুকে আয়োজিত হয়ে আসছে রবীন্দ্রজয়ন্তী। মূলত রবীন্দ্রতিথি সপ্তাহ মাঝে পড়ার ফলে চাকরি বাকরি সামলে অনেকেরই আসতে অসুবিধা হয়। সেই সব অসুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের আগেই নয়াদিল্লিতে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়ে আসছে। এবারেও তার অন্যথা হয়নি।’

এদিন রবীন্দ্রকাব্য আবৃত্তি করে তাক লাগিয়ে দেন অশীতিপর দিল্লিবাসী বীণা চন্দ। তিনি বলেন, ‘খুব ভালো লাগে এই অনুষ্ঠানে থাকতে পেরে। প্রতিবছর আসি, এবছরেও তা বাদ যায়নি।’ অনুষ্ঠানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়ারাও অংশ নিয়েছিল।

Categories
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kishanganj | বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! বাধা দিতেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন মহিলাকে

কিশনগঞ্জ: বিয়ের উৎসবের মাঝেই ভয়াবহ রক্তপাত। বিহারের কিশনগঞ্জ (Kishanganj)...

CJI Surya Kant | ‘যুবসমাজের সমালোচনা করিনি’, ‘আরশোলা’ মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আদালতে কিছু বেকার তরুণকে ‘আরশোলা’র...