Darjeeling | নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই ৩ আসনে প্রার্থী দিয়ে দিল তৃণমূলের জোটসঙ্গী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই পাহাড়ের তিনটি আসনে প্রার্থীর নাম জানিয়ে দিল তৃণমূলের জোটসঙ্গী অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। কালিম্পং (Kalimpong) আসনে গত বারের জয়ী প্রার্থী রুদেন সাদা লেপচাকেই প্রার্থী করেছে দল। দার্জিলিঙে (Darjeeling) প্রার্থী হচ্ছেন বিজয় রাই। আর কার্শিয়াঙে (Kursoong) লড়বেন বর্ষীয়ান রাজনীতিক তথা আইনজীবী অমর লামা। দার্জিলিং ও কার্শিয়াং আসনে গত বার জিতেছিল বিজেপি। তবে কার্শিয়াঙের বিজেপির বিদায়ী বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা দল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এবার পাহাড়ের ৩টি আসনেই ভালো ফলের আশা করছে অনীত থাপার দল। এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি (Bjp), গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ। ভোটের লড়াই দ্বিমুখী না কি ত্রিমুখী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আগে থেকে প্রার্থীর নাম জানিয়ে অনীত থাপার দল কিছুটা এগিয়ে থাকল বলে মনে করা হচ্ছে।

পাহাড়ের সমস্যার রাজনৈতিক সমাধান এখনও অধরা, এবং ১১টি জনজাতির উপজাতি স্বীকৃতিও মেলেনি। এই দুটি ইস্যুকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। অন্য দিকে জিটিএর ক্ষমতায় থাকা অনীত থাপার দলের দুর্নীতি, এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে পাহাড়ের অন্য দলগুলিও প্রচার শুরু করতে পারে। সব মিলিয়ে পাহাড়ের মানুষ এবার কাকেই বেছে নেবে তা সময় বলবে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...