টিজিটি স্কেলে বেতনের দাবিতে আন্দোলন শিক্ষক সংগঠন বিজিটিএর, মামলা হাইকোর্টে, শুনানি শীঘ্রই  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ট্রেইনি গ্র্যাজুয়েট টিচার স্কেলে বেতন সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এই দাবিদাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সংগঠনের তরফে। পরবর্তীতে সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে ফের আসে কলকাতা হাইকোর্টে। যার শুনানি শীঘ্রই হবে বলে খবর। এদিকে এই দাবি পূরণে রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হাই স্কুলে হয়ে গেল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ সম্মেলন।

বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিজিটি স্কেল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে লক্ষাধিক গ্র্যাজুয়েট শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন।  টানা ২ বছর করোনা পরিস্থিতির জন্য রাস্তায় নেমে আন্দোলন করা যায়নি। ইতিমধ্যেই টিজিটি স্কেল সম্পর্কিত মামলা চলছে কলকাতা হাই কোর্টে। যার শুনানি শীঘ্রই হবে। পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনের জন্য একেবারে ব্লক স্তর থেকে সংগঠনকে মজবুত করা হচ্ছে।

প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনের সঙ্গে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ওতপ্রোতভাবে জড়িত। এ প্রসঙ্গে বিজিটিএর রাজ্য সম্পাদক সৌরেণ ভট্টাচার্য বলেন “বিজিটিএ গ্র্যাজুয়েট টিচারদের একটা রক্ষা কবজ। আমরা টিজিটি স্কেলের দাবির পাশাপাশি শিক্ষকদের অন্যান্য সমস্যার সমাধানের জন্যও সর্বদা তাদের পাশে আছি।”

এপ্রসঙ্গে বিজিটিএর রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, “আমরা টিজিটি স্কেল, নবম দশম শিক্ষকদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে এককভাবে শীঘ্রই রাস্তায় নামব।” এই আন্দোলনকে সফল করতে তিনি সর্বস্তরের শিক্ষক ও সাধারণ মানুষকে পাশে থাকার আবেদন জানান তিনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...

Siliguri | টোটো চালক থেকে মাঠের সন্দেহভাজন: ২৪ ঘণ্টায় শিলিগুড়ির ৩ জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ!

শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...