Jangipur | ভাগীরথী নদীতে ভাসছে পানশালা কর্মীর দেহ! চাঞ্চল্য মুর্শিদাবাদে

শেষ আপডেট:

জঙ্গিপুর: ভাগীরথী নদীতে ভাসছে অভিজাত পানশালা কর্মীর দেহ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জঙ্গিপুর (Jangipur) এলাকায়।

মৃত পানশালা কর্মীর নাম রনিত পাল। ভিন জেলার বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে জঙ্গিপুরে থাকতেন। মাত্র একদিন আগে বন্ধু-বান্ধবের সঙ্গে শেষবারের মতো তাকে ভাগীরথী নদীঘাট এলাকায় দেখা গিয়েছিল ঘোরাফেরা করতে। তারপর প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার দেহ নদীতে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি পুলিশকে (Police) জানানো হলে ডুবুরি এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এলাকার অভিজাত পানশালায় কর্মরত ব্যক্তির কীভাবে মৃত্যু হল, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...

MP Samirul Islam | এসআইআরের শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ! কমিশনের ওপর বেজায় ক্ষুব্ধ শাসক দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে নির্বাচন কমিশনের এসআইআর (SIR)...

Weather Update | মাঘের শুরুতেই উধাও ঠান্ডা! বঙ্গে শীতের আমেজ আর কতদিন? জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পৌষ সংক্রান্তির আমেজ কাটতে না...