Bihar Assembly Election | দোরগোড়ায় বিহার বিধানসভা নির্বাচন, প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি-র

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে ৭১ জনের। তালিকায় নাম রয়েছে উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। তারাপুর আসন থেকে লড়বেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা লড়বেন লক্ষ্মীসরাই আসন থেকে। তবে ৭১ জনের ওই তালিকায় নাম নেই বিহার বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। ২০১০ সাল থেকে তিনি পাটনা সাহিব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রত্নেশ কুশওয়াহাকে। নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদবেরও। ২৪৩ সদস্যের নির্বাচন এবার হবে দু’দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা হবে ১১ নভেম্বর।

রবিবার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) নির্বাচনের জন্য তাদের আসন ভাগাভাগির সূত্র চূড়ান্ত করে। যেখানে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) প্রত্যেকে ১০১টি আসনে এবং চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস পাসওয়ান) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গত শুক্রবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রকাশ কিশোরের জন সুরজ পার্টি। ৫১ জনের নাম রয়েছে তালিকায়। তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক। তবে ৫১ জনের তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের। বেগুসরাই, চম্পারণ, মুজফফরপুর, মধুবনী সহ মোট ৫১ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে জেএসপি। এখন সকলের নজর রয়েছে মহাগঠবন্ধনের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...

Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং...