শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Bilawal-Imran | সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক মন্তব্য, ভারতে নিষিদ্ধ বিলাওয়াল-ইমরানের এক্স অ্যাকাউন্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হল।

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাক যোগের যে অতীত ইতিহাস রয়েছে, তা সম্প্রতি স্বীকার করে নিয়েছেন বিলাওয়াল। জঙ্গি সংগঠনগুলিকে সমর্থন এবং আর্থিকভাবে মদতের কথা প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্বীকারের পরপরই ওই বিবৃতি দিয়েছিলেন বিলাওয়াল। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানা উসকানিমূলক মন্তব্য করেছেন তিনি। ভারত সিন্ধু জলচুক্তি বাতিলের পর বিলাওয়ালের মন্তব্য ছিল, ‘সিন্ধু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত।’ সম্প্রতি বিলাওয়াল বলেন, ‘হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি।’ এসব উসকানিমূলক মন্তব্যের কারণেই তাঁর এক্স অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, বিলাওয়ালের পাশাপাশি কোপ পড়েছে ইমরান খানের ওপরও। তাঁর অ্যাকাউন্ট থেকেও হিংসাত্মক মন্তব্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। সেকারণেই দুজনের এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ভারত সরকার।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...