Meteli | চিলোনি চা বাগানের শ্রমিক মহল্লায় বাইসনের হানা, আহত ২

শেষ আপডেট:

মেটেলি: চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে দাপিয়ে বেড়াল একটি পূর্ণবয়স্ক বাইশন। বাইশনটির হানায় জখম হয়েছেন দুই ব্যক্তি। ইতিমধ্যেই ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছে বাইসনটিকে। রবিবার বিকেলে  ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের চিলোনি চা বাগানে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার বিকেলে একটি পূর্ণবয়স্ক বাইসন হঠাৎ করেই ঢুকে পড়ে চিলোনি চা বাগানের হাসপাতাল লাইন এলাকায়। বাইসনটি ওই শ্রমিক মহল্লায় ঢুকে বিলাসী লোহার (৫৫) ও সুরেশ রাউতিয়া(৩৪) নামে দুই ব্যক্তিকে জখম করে। এরপর বাইসনটি ঢুকে পড়ে বাগানের ৩২ নম্বর সেকশনে। সেখানে চা বাগানের একটি ঝোপের মধ্যে বাইসনটি আশ্রয় নেয়। স্থানীয় জনগণ আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। এরমধ্যে বিলাসী লোহারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সুরেশ রাউতিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা। ঝোপের মধ্যে আশ্রয় নেওয়া বাইসনটির উপর তাঁরা ক্রমাগত নজর রাখতে থাকেন। এদিকে চা বাগানের ঝোপে বাইসন আশ্রয় নেওয়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়।  এদিন ছুটির দিন হওয়ায় ভিড় ক্রমশ বাড়তেই থাকে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় মেটেলি থানার পুলিশ। মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মেটেলি থানার পুলিশ ও বন কর্মীদের। দীর্ঘক্ষন বাইসনটি ওই চা বাগানের ঝোপের মধ্যে আশ্রয় নিয়ে থাকে। সন্ধ্যা নাগাদ বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়।

এই প্রসঙ্গে  খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘ বাইসনটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসন। ঘুম পাড়ানি গুলি করে বাইসনটিকে খুনিয়ায় নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চিলোনি চা বাগানে বাইসন ঢোকার ঘটনা ঘটেছিল। সংলগ্ন শাখামের জঙ্গল থেকে জুরন্তি চা বাগান হয়ে বাইসনটি চিলোনি চা বাগানে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jalpaiguri | উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি-গাছ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর! বিধ্বংসী ঝড়ের তাণ্ডব জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: বৃহস্পতিবার ভোররাতের ঝড়ে লন্ডভন্ড (Storm) জলপাইগুড়ি সদর ব্লকের...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায়...

Haldibari | ভোররাতে ঝড়ের তাণ্ডবে রেললাইনে গাছ পড়ে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল এক্সপ্রেস ট্রেন!

হলদিবাড়ি: ভোররাতে ব্যাপক ঝড়বৃষ্টিতে ব্যাহত ট্রেন চলাচল। আর এসবের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...