রাতভর চা বাগানে দাপিয়ে শেষে নালায় পড়ে মৃত্যু বাইসনের

শেষ আপডেট:

বানারহাট: রাতভর চা বাগানে দাপিয়ে শেষে নালায় পড়ে মৃত্যু হল বাইসনের। বানারহাটের মোগলকাটা চা বাগানের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ডায়না জঙ্গল থেকে বেরিয়ে দুটি দলছুট বাইসন ঢুকে পড়ে তোতাপাড়া চা বাগানে। তার মধ্যে একটি বাইসন তোতাপাড়া বাগান হয়ে মোরাঘাট জঙ্গলে ঢুকে যায়। অপরটি ঢোকে মোগলকাটা চা বাগানের শ্রমিক মহল্লায়। বাইসনের তাণ্ডবে আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল পাকা লাইনের শ্রমিকদের। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা সারারাত এলাকায় নজরদারি চালান। সোমবার রাত দুটো নাগাদ বাগানের ৬৯ নম্বর সেকশনে একটি নিকাশি নালার মধ্যে পড়ে বাইসনটির মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বাইসনের দেহটি উদ্ধার করা হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, খুট্টিমারি জঙ্গলে সেটির ময়নাতদন্ত করা হবে। এদিকে, বাইসন দেখতে গিয়ে দুজন অল্পবিস্তর আহত হয়েছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Dhupguri | ধূপগুড়িতে কৃষকদের লাভের গুড় খাচ্ছে গবাদিপশু, প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ

শুভাশিস বসাক, ধূপগুড়ি: একদিকে বাজারের মন্দা ভাব, অন্যদিকে গবাদিপশুর...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...