Bison Attack | দিনভর দলছুট বাইসনের তাণ্ডব চা বাগানে, বিভ্রান্ত বনকর্মীরা

শেষ আপডেট:

নাগরাকাটা: দিনভর দলছুট বাইসনের (Bison Attack) তাণ্ডবে আতঙ্ক ছড়াল চা বাগানে। বুধবার ঘটনাটি ঘটেছে চ্যাংমারি চা বাগানে। এদিন সকালে হঠাৎই স্থানীয় বাসিন্দারা দলছুট বাইসনটিকে বাগানে দেখতে পান। খবর চাউর হতেই নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই বন দপ্তরের ডায়না রেঞ্জের কর্মীরা সেখানে যান। পরে খুনিয়া রেঞ্জের কর্মীরাও যান। বাইসনটি বাগানের এক সেকশন থেকে অন্য সেকশনে ছুটে বেড়াতে শুরু করে।

এদিকে, লোকালয়ে বাইসনের হানা আটকাতে তৎপর বনকর্মীরাও। বনকর্মীদের নাস্তানাবুদ করে ছাড়ে দলছুট বাইসনটি। অবশেষে বিস্তর কসরতের পর সেটিকে চ্যাংমারি লাগোয়া ক্যারন চা বাগানগামী রাস্তার পাশে অবস্থিত একটি শাল টুকরোর বনে ঢুকিয়ে দেওয়া হয়। এদিন দুপুর থেকে সেখানেই রয়ে যায় বাইসনটি। নাওয়া খাওয়া ভুলে বাইরে প্রহরায় থাকেন বনকর্মীরাও। রেঞ্জার অশেষ পাল বলেন, ‘বাইসনের গতিবিধির নজরদারি রাখা হচ্ছে। আশা করছি সেটি নিজেই ফের ডায়নার জঙ্গলে ঢুকে যাবে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

Illegal Sand Mining | পালাবদলের হাওয়া তিস্তাপাড়ে! বন্ধ কৃষ্ণের খাদান, নদীচরে গেরুয়া ঝান্ডা

সৌরভ দেব, জলপাইগুড়ি: যেন অন্য রকম এক ‘স্বাধীনতা’। ভোটের...