বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

Nitin Nabin | দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন

শেষ আপডেট:

দুর্গাপুর: দুদিনের বঙ্গ সফরে এসে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে (Durgapur) ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন (Nitin Nabin)। মঙ্গলবার বিকেলেই তিনি এই জেলায় পদার্পণ করেন। আজ সকালে মন্দির দর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়।

এদিন সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে (Viringi Kali Mandir) পৌঁছে মা কালীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং দেশের ও দশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরে তাঁর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা লক্ষ্য করা যায়।

তবে পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় উপস্থিত সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেও কোনও রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি তিনি। ব্যক্তিগত বা রাজনৈতিক কোনও বিষয়েই কোনও প্রতিক্রিয়া না দিয়ে তিনি সরাসরি পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে দুর্গাপুরে বর্ধমান বিভাগের দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন নিতীন নবীন। দলীয় সূত্রে খবর, এরপর তিনি রানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে আসানসোল বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। রানিগঞ্জের এই সাংগঠনিক বৈঠক শেষ করেই আজ তাঁর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Voter List Scandal | জন্মের আগেই বার্থ সার্টিফিকেট! ইআরও-দের ‘ক্লিনচিট’, ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে ২০ লক্ষ নাম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইনভেস্টিগেশন...

Tulaipanji Rice | বিশ্ব দরবারে বাংলার চাল! তুলাইপাঞ্জির ‘বিশ্বজয়ে’ আল্পুত উত্তর দিনাজপুরের চাষিরা

রায়গঞ্জ: আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল বাংলার নাম। রাষ্ট্রপুঞ্জের (United...

Malda | অফিসে ঢুকে বনকর্তার মাথা ফাটালো গাছ মাফিয়া! রক্তাক্ত রেঞ্জ অফিসার, চাঁচলে নজিরবিহীন তাণ্ডব

সামসী: সরকারি অফিসে ঢুকে খোদ রেঞ্জ অফিসারকে (Forest Range...

BJP | বিজেপি নেতার দরজায় সাদা থান ও রজনীগন্ধার মালা! কাঠগড়ায় তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দল না ছাড়লে ‘মৃত্যু’ অনিবার্য?...