গাজোল: ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার পর মালদা জেলার গাজোল বিধানসভা (Gazol) কেন্দ্রের জন্য প্রার্থীর নাম চূড়ান্ত করল ভারতীয় জনতা পার্টি। এই আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিন্ময় দেব বর্মন।
নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক কৌতুহল ছিল। চিন্ময় দেব বর্মনের (Chinmoy Deb Barman) নাম ঘোষিত হতেই গাজোল এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। দলের নিচুতলার কর্মীদের নিয়ে দ্রুত নির্বাচনী প্রচার ও দেওয়াল লিখনের কাজ শুরু করতে চলেছে স্থানীয় নেতৃত্ব। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ আসনে চিন্ময়বাবুর হাত ধরে পদ্ম শিবির জয়ের ধারা বজায় রাখতে পারে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

