BJP | নাড্ডার নির্দেশ, রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে জোর আন্দোলনে বিজেপি

শেষ আপডেট:

শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের রামকৃষ্ণ মিশনে (Ramkrishna mission) হামলার ঘটনায় শীঘ্রই আন্দোলনে নামছে বিজেপি (BJP)। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J. P. Nadda)। তিনি বিষয়টি নিয়ে কথা বলেন রাজ্য নেতৃত্বের সঙ্গে।

দলীয় সূত্রে খবর, বর্তমানে বেনারসে প্রচারে ব্যস্ত রয়েছেন দলের দুই বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং আনন্দময় বর্মন। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। শিখা বলেন, ‘রামকৃষ্ণ মিশনে হামলা মেনে নেব না। শিলিগুড়ি ফিরছি। প্রথমেই ভক্তিনগর থানা ঘেরাও করব।’ এদিন সিপিএমের তরফেও ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। বিষয়টি নিতে তাঁরা যে আন্দোলনে নামতে চলেছে তাও জানিয়েছে সিপিএম।  রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন দোষীদের ধরার বদলে পুলিশ উলটে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...