BJP Campaign in Malda | মন্দিরে পুজো, ময়দানে মেজাজ: রতুয়া ও মালতীপুরে পদ্মের প্রচারে ‘সিংহানিয়া-দাস’ দ্বৈরথ

শেষ আপডেট:

সামসী: ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হতেই মালদা (BJP Campaign in Malda) জেলার দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রতুয়া-৪৮ ও মালতীপুরে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীই ধর্মীয় আচারের মাধ্যমে নিজেদের নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন। একদিকে রতুয়া-৪৮ কেন্দ্রে তরুণ তুর্কি অভিষেক সিংহানিয়া এবং অন্যদিকে মালতীপুরে অভিজ্ঞ আশীষ দাসের প্রচারে এদিন ব্যাপক উৎসাহ দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

রতুয়ায় অভিষেক সিংহানিয়ার জনসংযোগ:

এদিন বিজেপি (BJP) প্রার্থী অভিষেক সিংহানিয়া গোবরজন্না মন্দিরে ভক্তিভরে পূজা অর্চনার মাধ্যমে প্রচার শুরু করেন। মন্দিরে প্রার্থনা সেরে তিনি সরাসরি নেমে পড়েন জনসংযোগে। গ্রামের মেঠো পথ ধরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন অভিষেক। পানীয় জল, বেহাল রাস্তাঘাট এবং কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে তিনি ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান। প্রার্থীর সঙ্গে থাকা দলীয় কর্মীদের স্লোগানে এদিন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। অভিষেক সিংহানিয়ার দাবি, “মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।”

মালতীপুরে আশীষ দাসের ‘আক্রমণাত্মক’ শুরু:

অন্যদিকে, মালতীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনি উত্তাপ বাড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী আশীষ দাস। কৃষক পরিবারের সন্তান এবং চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা মঙ্গলবার লস্করপুর প্রাচীন রাজ আমলের কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। পুজো সেরেই তিনি দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি প্রচারে জোর দেন।

আশীষ দাসের প্রচার কৌশলে এদিন বিশেষ নজর কেড়েছে তাঁর সর্বজনীন আবেদন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি। এমনকি সংখ্যালঘু এলাকাগুলোতেও পৌঁছে গিয়ে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন। আশীষ দাসের মতে, দীর্ঘদিনের বঞ্চনার জবাব দিতে এবার মালতীপুরের মানুষ পদ্ম ফোটাতে মরিয়া।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | “মুখ্যমন্ত্রী মহিলা হয়েও রাজ্যে নারী সুরক্ষা নেই!” মেখলিগঞ্জে ভোট প্রচারে এসে তোপ হেমা মালিনীর

জামালদহ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) শেষ মুহূর্তের প্রচারে...

WB Election 2026 | দুর্গম সামান্দেন অভিমুখে রওনা ভোটকর্মীদের, সময় কত লাগবে জানেন?

দার্জিলিং: আগামী ২৩শে এপ্রিল নির্বাচনের (WB Election 2026) প্রস্তুতি নিতে...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...