Nagrakata | নাগরাকাটায় আবারও ‘পুনা-ভরসা’ বিজেপির: ২৫ হাজারের লিড ধরে রাখাই এখন চ্যালেঞ্জ মেটেলির ভূমিপুত্রের

শেষ আপডেট:

নাগরাকাটা: চা বলয়ের রাজনীতিতে পরিচিত মুখ এবং বিদায়ী বিধায়ক পুনা ভেংরার ওপরই আবারও আস্থা রাখল ভারতীয় জনতা পার্টি। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা গেল, নাগরাকাটা (Nagrakata) আসনটি ধরে রাখতে আরএসএস (RSS)-এর ‘অটোমেটিক চয়েস’ পুনার ওপরেই বাজি ধরেছে গেরুয়া শিবির।

সংবর্ধনার জোয়ারে ভাসলেন প্রার্থী
সোমবার বিকেলে তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নাগরাকাটা ও মেটেলি ব্লকে উৎসবের মেজাজ তৈরি হয়। মেটেলির ইনডং চা বাগানের বাসিন্দা পুনা ভেংরা খবর পাওয়া মাত্রই ইনডং থেকে নাগরাকাটার দলীয় কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন দলীয় কর্মীরা। ফোনের ওপার থেকেও ক্রমাগত আসতে থাকে শুভেচ্ছাবার্তা।

“দুর্নীতিমুক্ত সুশাসনই লক্ষ্য”: পুনা
সংবর্ধনা গ্রহণ করার ফাঁকে আত্মবিশ্বাসী পুনা ভেংরা সংবাদমাধ্যমকে বলেন: ‘বিজেপির অবস্থান একদম পরিষ্কার, দুর্নীতি মুক্ত ও সুশাসনের সরকার উপহার দেওয়া। শুধু এই কেন্দ্রেই নয়, রাজ্যেও আমাদের জয় নিশ্চিত।’

পুরানো ম্যাজিক কি ফিরবে?
২০২১ সালের নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন পুনা। তবে এবারের লড়াই ২০২১-এর মতো সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

তৃণমূলের পাল্টা চালের অপেক্ষা
বিজেপি প্রার্থী ঘোষণা করে দিলেও ঘাসফুল শিবির এখনও তাদের তুরুপের তাস আড়ালেই রেখেছে। ২০১৬ সালে এই কেন্দ্রটি তৃণমূলের দখলে থাকলেও ২০২১-এ তারা বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে এলাকায় নিবিড় জনসংযোগ চালিয়েছে। ফলে পুনার বিপরীতে তৃণমূল কাকে দাঁড় করায়, তার ওপরই নির্ভর করছে ডুয়ার্সের এই হাই-প্রোফাইল কেন্দ্রের ভাগ্য।

Share post:

Popular

More like this
Related

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...