Jyotiraditya Scindia | এবার ক্রিকেট প্রশাসনে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট প্রশাসনে আসলেন আরও এক রাজনীতিবিদের সন্তান। জয় শাহ, রোহন জেটলির পর এবার মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) ২৯ বছর বয়সি পুত্র মহানার্যমান সিন্ধিয়া (Mahanayaman Scindia)। তিনি মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার (Madhya Pradesh Cricket Association) সভাপতি হতে চলেছেন। যদিও সিন্ধিয়া পরিবার দীর্ঘদিন ধরে মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। এপর্যন্ত তিনিই সর্বকনিষ্ঠ সভাপতি। মহানার্যমানের দাদু মাধবরাও সিন্ধিয়া এমপিসিএর সভাপতি ছিলেন। একই পদে ছিলেন তাঁর বাবা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

শনিবার ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও সেই পদের জন্য মহানার্যমান ছাড়া আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এমপিসিএর সভাপতি হতে চলেছেন তিনি।

তবে, ক্রিকেট মহলের একাংশ এমন ঘটনাকে পরিবারতন্ত্র বলে কটাক্ষ করতে ছাড়েননি। সব মিলিয়ে বলা যায় মঙ্গবার নির্বাচনের আগে নতুন সভাপতি নিশ্চিত হয়ে গেল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থায়।

মহানার্যমান লন্ডনের স্কুল অফ ইকোনমিকস থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ২০২২ সালে গোয়ালিওয়ারের ক্রিকেট সংস্থার সহ সভাপতি হয়েছিলেন। এছাড়াও তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের প্রধান।

অনেকে মনে করছেন, ক্রিকেট প্রশাসনের পদ দিয়েই রাজনৈতিক জীবন শুরু হতে চলেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়ার।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Messi India visit controversy | ‘আমাকে গ্রেপ্তারের সময় আপত্তি জানিয়েছিলেন মেসি’! চাঞ্চল্যকর দাবি আয়োজক শতদ্রু দত্তর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে...

Urvil Patel fastest fifty | গুরুর ব্যাটে শিষ্যের কিস্তিমাৎ! উর্বিলের রেকর্ড হাফসেঞ্চুরির কারিগর কি খোদ ধোনি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচ শুরুর তিন দিন আগেই...

Hardik Pandya | হার্দিক কি মুম্বই ছাড়ছেন? আরসিবি ম্যাচের পর ‘আনফোলো’ বিতর্কে তোলপাড় সোশাল মিডিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিদজিটাল ডেস্ক: চোটের কারণে মাঠের বাইরে থাকলেও...