বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Rahul Gandhi | বিহারে ভোটপ্রচারে নয়, জঙ্গল সাফারিতে মজে রাহুল! তীব্র কটাক্ষ বিজেপির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১১ নভেম্বর বিহারে রয়েছে দ্বিতীয় দফার ভোট (Bihar Assembly Elections)। তার আগে জোরকদমে ভোটপ্রচারে ব্যস্ত সব দলই। কিন্তু শনিবার দেখা মিলল না বিরোধী শিবিরের অন্যতম মুখ রাহুল গান্ধির (Rahul Gandhi)। কারণ বিহারে ভোটপ্রচার চলাকালীনই তিনি চলে গিয়েছেন মধ্যপ্রদেশে। করেছেন জঙ্গল সাফারিও। আর সেই প্রসঙ্গ টেনেই রাহুলকে তীব্র কটাক্ষ বিজেপির (BJP)।

শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি মধ্যপ্রদেশে কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতিদের একটি প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন। সেখানে থেকেই রবিবার সাতসকালে পাচমারিতে জঙ্গল সাফারি করেন তিনি। হুডখোলা জিপে করে প্রায় ১০ কিলোমিটার দূরে সাতপুরা টাইগার রিজার্ভের পানারপানি গেট পর্যন্ত যান। সেখান থেকে পানারপানি এবং বারাসেল ঘুরে আবার ফিরে আসেন। আর তা নিয়ে রাহুলকে তোপ দেগে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘রাহুল গান্ধি বিরোধী দলনেতা নন, তিনি পর্যটন ও পার্টি করার দলনেতা। বিহারে ভোটের সময় ছুটি কাটাতে চলে গিয়েছেন তিনি। এরপর হেরে গেলে নির্বাচন কমিশনকে দোষারোপ করবে।’ যদিও এদিন কিশনগঞ্জে সভা করতে ফের বিহারে আসবেন রাহুল।

উল্লেখ্য, বিহারে ভোটপ্রচার চলাকালীন মাঝে দু’মাস দেখে মেলেনি রাহুলের। অনুমান করা হচ্ছে, আসনরফা নিয়ে আরজেডির সঙ্গে কংগ্রেসের বিবাদের জেরেই এমনটা হয়েছিল। যদিও শেষ মুহূর্তে তা মিটিয়ে ভোটপ্রচারে নেমেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বিহারের বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার শেষ প্রচার রয়েছে রবিবারই।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...