BJP Rath Yatra | বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ আটকাতে পথে তৃণমূল! কোচবিহারে সংঘাতের আবহ, মোতায়েন পুলিশ

শেষ আপডেট:

কোচবিহার: বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে (BJP Rath Yatra) কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) খাগড়াবাড়ি এলাকা। একই স্থানে শাসক ও বিরোধী শিবিরের কর্মসূচি থাকায় তৈরি হয় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী (Police)

গত ১ মার্চ কোচবিহারের রাসমেলা ময়দানে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রাসমেলা মাঠ সংলগ্ন পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে বিজেপির রথযাত্রাটি শুরু হয়। খাগড়াবাড়ি, রাজারহাট ও পুণ্ডিবাড়ি হয়ে যাত্রাটির মাথাভাঙায় পৌঁছানোর কথা ছিল।

অন্যদিকে, ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR)-এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে খাগড়াবাড়িতে অবস্থান আন্দোলনে বসেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির রথযাত্রাটি যখন খাগড়াবাড়ির ওপর দিয়ে যাচ্ছিল, তখন তৃণমূল নেতা-কর্মীরা সেটিকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরাও।

দুই পক্ষের বাকযুদ্ধে এলাকা উত্তপ্ত হয়ে উঠলেও, পুলিশ দ্রুত সক্রিয় হওয়ায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশের কড়া নজরদারিতেই শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Puja Banerjee | হাতে প্রেগন্যান্সি কিট, মুখে হাসি! দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত পূজা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেলেবপাড়ায় খুশির হাওয়া। বলিউডের ‘মস্তানি’...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...