বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

শেষ আপডেট:

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে চ্যাংরাবান্ধা বাজারে অতি প্রাচীন দুর্গামণ্ডপ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। আর এদিকে সোমবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে,এই অভিযোগ তুলে বিজেপি নেতৃত্ব কাজ বন্ধ করে দিয়েছেন। বিজেপির মেখলিগঞ্জ উত্তর মন্ডলের সম্পাদক সন্তোষ ঠাকুর,যুব নেতা শুভময় ঘোষ সহ অন্যান্যরা চ‌্যাংরাবান্ধা বাজারের নির্মীয়মান দূর্গা মণ্ডপ চত্ত্বরে এদিন বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের দাবি, সঠিক মানের সামগ্রী দিয়ে মণ্ডপ নির্মাণ করতে হবে। কাজের সুপারভাইজার বাবলু বর্মন জানান, কাগজে যতটা বলা আছে ততটা দিয়েই কাজ করা হচ্ছে। তবে বিক্ষোভের পর কাজ বন্ধ আছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সৌম্যব্রত ঘোষ দস্তিদার। তিনি জানান, পাথর-রডের মান ঠিকই আছে। সিমেন্ট নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে বিজেপি নেতৃত্ব জানান ,সঠিক সামগ্রী না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

Share post:

Popular

More like this
Related

Uttar Dinajpur | গোতিতে বর্ষায় স্কুল যাওয়া বন্ধ, প্রশাসন উদাসীন, চাঁদা তুলে সাঁকো তৈরি গ্রামবাসীর

মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণ হবে...

Malda | মালদায় খুশির হাওয়া, হরিশ্চন্দ্রপুর ও ভালুকায় ৩টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ

হরিশ্চন্দ্রপুর: শনিবার মালদা টাউন স্টেশন (Malda Town Station) থেকে...

Malda News | মৌসমকে সামনে রেখেই মালদায় ঘুরে দাঁড়ানোর ছক কংগ্রেসের, বিমানবন্দর ইস্যুতে ৩১ জানুয়ারি বড় আন্দোলনের ডাক

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: চলতি মাসে মৌসম বেনজির নুরের (Mausam...

Hili | হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি

বিধান ঘোষ, হিলি: সীমান্তের পাড়াগাঁয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য...