Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

শেষ আপডেট:

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally) এবং তাতে পুলিশি মদতের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল ফাঁসিদেওয়া ব্লকের (Phansidewa) বিধাননগর। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা (BJP) নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর এবং ফাঁসিদেওয়া থানার ওসির উপস্থিতিতেই বিধাননগর তদন্ত কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভীমবার হাটখোলায় বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে পথসভা করার জন্য আগেভাগেই ‘সুবিধা’ অ্যাপের মাধ্যমে অনুমতি নেওয়া হয়েছিল। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র তপনকুমার সিনহার দাবি, তাঁরা যথাসময়ে কর্মসূচিস্থলে পৌঁছে দেখেন, সেখানে তৃণমূল নেতৃত্ব রীতিমতো সভা করছে।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশের মদতেই তৃণমূল এই সাহস দেখিয়েছে। তপনবাবু সরাসরি তোপ দেগে বলেন, ‘বিধাননগরের ওসির নির্দেশেই তৃণমূল নেতারা এই কাজ করেছেন। আমরা অবিলম্বে ওসির বদলি চাই।’ ঘটনার প্রতিবাদে প্রায় ৫০ জন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই থানা ঘেরাও কর্মসূচিতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অনিল ঘোষ, বিজেপির বিধাননগর মন্ডল সভাপতি সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, তৃণমূলের বিধাননগর-২ নম্বর অঞ্চল সভাপতি চন্দন সরকার পালটা বলেন, ‘আমরা অনুমতির আবেদন করেছিলাম, কিন্তু ছাড়পত্র মেলেনি। থানা থেকে বলার পর আমরা কর্মসূচি বন্ধ করে দিয়েছি। বিজেপি অযথা ঝামেলা পাকাচ্ছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান সার্কেল ইন্সপেক্টর (নকশালবাড়ি) সৈকত ভদ্র এবং ফাঁসিদেওয়ার ওসি সুদীপকুমার বিশ্বাস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নেতৃত্ব তদন্ত কেন্দ্রের সামনেই অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...