Teesta Pact | মমতার বিদায়ে কাটবে তিস্তা চুক্তির জট? বঙ্গে বিজেপির জয়ে আশাবাদী বাংলাদেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা জলবণ্টন চুক্তি (Teesta Pact) নিয়ে নতুন করে আশার আলো দেখছে ওপার বাংলা। রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির (BJP) উত্থানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের (Bangladesh) শাসকদল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনড় অবস্থানের কারণেই এতদিন তিস্তা চুক্তি বাস্তবায়িত হতে পারেনি।

এক সাক্ষাৎকারে বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপির কাজের প্রশংসা করে জানান, এই জয় দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। তিনি বলেন, ‘এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারই ছিল তিস্তা চুক্তির পথে প্রধান অন্তরায়। এখন পরিস্থিতি বদলেছে। আমাদের বিশ্বাস, এবার পশ্চিমবঙ্গের বিজেপি সরকার বাংলাদেশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে একযোগে কাজ করতে পারবে।’

উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার জলবণ্টন নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছিল। প্রস্তাব ছিল, তিস্তার জলের ৩৭.৫ শতাংশ পাবে বাংলাদেশ এবং ৪২.৫ শতাংশ থাকবে ভারতের হাতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে সেই চুক্তি থমকে যায়। তাঁর যুক্তি ছিল, তিস্তার জল বাংলাদেশে বেশি চলে গেলে উত্তরবঙ্গের চাষিরা সেচের জলের সমস্যায় পড়বেন। এরপর মোদি সরকারের আমলেও একই টানাপোড়েন অব্যাহত ছিল।

নতুন সমীকরণের আশা ২০২৬ সালে গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এই সন্ধিক্ষণে তিস্তার জলের ন্যায্য অংশ পেতে মরিয়া ঢাকা। বিএনপি নেতাদের মতে, আদর্শগত পার্থক্য থাকলেও উন্নয়ন ও দ্বিপাক্ষিক স্বার্থে বিজেপির সঙ্গে কাজ করতে তাঁরা আগ্রহী। তাঁদের আশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যে দীর্ঘ সীমান্ত এবং অভিন্ন নদীপথ রয়েছে, তার সঠিক ব্যবস্থাপনা এখন অনেক সহজ হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও বর্তমানে শুধুমাত্র গঙ্গা ও কুশিয়ারা নিয়ে চুক্তি রয়েছে। উত্তরবঙ্গের লাইফলাইন তিস্তা নিয়ে চুক্তি সম্পন্ন হওয়া উভয় দেশের কৃষিকার্য ও পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। এখন দেখার, পশ্চিমবঙ্গে ক্ষমতার এই হাতবদল কয়েক দশকের এই অমীমাংসিত সমস্যার সমাধান করতে পারে কি না।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...