Raghav Chadha ! পরিবর্তনের সুনামি বাংলায়, মোদী-শাহের প্রশংসায় রাঘব চাড্ডা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ২০০ টিরও বেশি আসনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। ২০২৬-এর এই মহাবিজয়ে গেরুয়া শিবিরের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। গত মাসেই আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই তরুণ রাজনীতিকের মতে, বাংলার এই জনাদেশ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিখুঁত রণকৌশলের জয়।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাঘব লিখেছেন, “বিজেপি পরিবারের সকল সদস্যকে এই অভাবনীয় ফলের জন্য অভিনন্দন। বাংলায় বিজেপির এই জয় এক ঐতিহাসিক ও নির্ণায়ক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।” তাঁর মতে, শুধু বাংলা নয়, অসম ও পন্ডিচেরির ফলাফলও প্রমাণ করে দিয়েছে যে, মানুষ এখন বিভাজনের বদলে উন্নয়ন ও সুশাসনের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছেন। রাঘব আরও যোগ করেন, “এই জয় সেইসব ভারতীয়দের জয়, যাঁরা এক শক্তিশালী ও উন্নত ভারতের স্বপ্ন দেখেন।”

বিজেপির এই অভাবনীয় জয়ের পর আবেগপ্রবণ টুইট করেছেন অমিত শাহ (Amit Shah)। তিনি এই বিশাল জয়কে সেইসব বিজেপি কর্মীদের উৎসর্গ করেছেন, যাঁরা গত কয়েক বছরে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। শাহ লিখেছেন, “ভয়াবহ হিংসা সহ্য করেও যাঁরা গেরুয়া ঝাণ্ডা ছাড়েননি, এটা তাঁদের ধৈর্য্যের জয়। শূন্য থেকে আজ এই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় পৌঁছনোর পথে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের চরণে আমি মাথা নত করি।”

অন্য একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী তোষণ ও অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলার মানুষ অনুপ্রবেশকারী এবং তাঁদের দোসরদের এমন শিক্ষা দিয়েছে যে, তোষণের রাজনীতি করা দলগুলো তা কোনওদিন ভুলতে পারবে না।” সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, স্বামী বিবেকানন্দ, নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পবিত্র ভূমির হারানো গৌরব পুনরুদ্ধারে বিজেপি দিনরাত কাজ করবে।

একদিকে অভিজ্ঞ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রাজনৈতিক দাপট, অন্যদিকে রাঘব চাড্ডার (Raghav Chadha) মতো নবীন নেতাদের আগমন— সব মিলিয়ে ২০২৬-এর নির্বাচনে বিজেপি এক সুসংহত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। বাংলার মানুষের এই বিপুল আস্থা রক্ষা করে ‘সোনার বাংলা’ গড়া এখন গেরুয়া শিবিরের সামনে প্রধান চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাংবাদিক বৈঠকের আগে মোদী-শাহের এই জয়গান রাজ্যের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...