BJP | কসবা ল কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম! ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন তাঁরা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবা কাণ্ড নিয়ে কোমর বেঁধে নেমেছে বিজেপি'(BJP)। যার আঁচ পৌঁছেছে দিল্লিতেও। সোমবার দুপুরে কলকাতায় এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (BJP’s fact finding committee) দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার পৌরহিত্যে চার সদস্যের দল গড়েছে পদ্ম শিবির। দলে রয়েছেন সাংসদ সত্যপাল সিং, বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র। একগুচ্ছ কর্মসূচি নিয়ে তাঁদের বাংলায় আগমন বলে জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।

এদিন দুপুরে কলকাতা বিমান বন্দরে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেখানে দাঁড়িয়ে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, ‘হাথরস,পহেলগাঁও, মণিপুরে বাংলা থেকে প্রতিনিধি দল যায়, সেখানকার মানুষদের পাশে থাকার আশ্বাস দেয়। অথচ এত বড় কাণ্ড ঘটে গেল, অন্য কোনও টিম আসবে তাঁদের সহযোগিতা করবে না? মুখ্যসচিব, ডিজিপি তাঁরা দেখা করবেন না? এটা অগণতান্ত্রিক চিন্তাভাবনা। আসলে বাংলা জুড়ে শুধু অরাজকতা চলছে।’

সাংসদ সত্যপাল সিং বলেন, ‘আমরা নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করব। এই ধরনের ঘটনার থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। পুলিশের কী ভূমিকা ছিল, সেটাও দেখা হবে। আমি বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী আমাদের সব জায়গায় যাওয়ার অনুমতি দেবেন।’

ইতিমধ্যেই কসবা ল কলেজে (Kasba Law College) পৌঁছেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের কলেজের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিজেপির অনুসন্ধান দলের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও (MP Sukanata Majumdar)।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...

TMC | “মমতা নিজের হাতে রাশ না নিলে নেই”, ফেসবুক পোস্টে বিস্ফোরক অন্ডালের তৃণমূল নেতা কালো বরণ মণ্ডল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের (TMC)...

WBSEDCL Corruption | বিদ্যুৎ কেনায় বড় রহস্য, হাজার কোটি টাকার দুর্নীতিতে পকেট কাটছে সিন্ডিকেট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

CM Suvendu Adhikari | হাওড়া পুরভোট কবে? প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ তেরো বছরের অপেক্ষার অবসান...